logo
youtube logotwitter logofacebook logo

ইরান

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ - image

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদশেসহ ৩৪টি দেশের সমন্বয়ে মুসলিম সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা আরটি নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন। এই জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো। তবে সৌদি শত্রু হিসেবে পরিচিত ইরান, সিরিয়া এবং ইরাক এই জোটে থাকছে না। বিন সালমান জানান, শুধু আইএস নয়, যেকোনো সন্ত্রাসী সংগঠণের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে কাজ করবে এই সংগঠন। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হবে বলেও জানান তিনি। এসব অভিযান সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সমন্বয় করা হবে।

ডিসেম্বর ১৪, ২০১৫
এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল - image

এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে । এ ড্রতে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে । গতবারের মতো এ আসরে সি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ। এ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ  কিরগিজস্তান, ইরান,চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর। আগামী ২৭ আগস্ট  থেকে ৪  সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। একই সঙ্গে চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। চার ভেন্যুর চ্যাম্পিয়ন দল  চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।  আর গত আসরে চূড়ান্ত পর্বের চার সেমিফাইনালিস্ট সরাসরি খেলতে পারবে  চূড়ান্ত পর্বে। ২০১৭ সালে মূলপর্ব হবে থাইল্যান্ডে। এ টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে।

মে ১৯, ২০১৬
বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি - image

বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি

29 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: হজের সময় বিক্ষোভ করার অধিকারসহ কিছু বিশেষ সুবিধা চাওয়ার দাবি নাকচ করায়, ইরান তাদের নাগরিকদের হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজ বিষয়ে চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চেয়েছিল। যার মধ্যে বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে তাদের দাবি ফিরিয়ে দেয়া হয়। এ কারণেই ইরান এবার তাদের নাগরিকদের হজে পাঠাচ্ছে না বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এক বক্তৃতায়, সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার জন্য ইরানকে দায়ী করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গত বছর হজে, ক্রেন দুর্ঘটনায় শতাধিক ইরানি হাজি নিহত ও শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকরের ঘটনায়, দু দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।

মে ২৯, ২০১৬
পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত অন্তত ৩০ - image

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত অন্তত ৩০

07 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএনবাংলা  ডেস্ক: পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। হামলার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার একদিন আগে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। তার মরদেহ নেয়ার জন্য আইনজীবীদের একটি দল হাসপাতালে যাওয়ার পর নতুন করে বোমা হামলা হয়। বিস্ফোরণের পর অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় গোলাগুলির শব্দও শোনা গেছে। ঘটনার পর শতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি এই বেলুচ প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের জোরালো অবস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, আইনজীবীদের উদ্দেশ্য করে তারা হামলা চালিয়ে থাকতে পারে।

আগস্ট ০৭, ২০১৬
আমি বলিউডের অনেক ঊর্ধ্বে আগেই চলে গেছি : অনন্ত জলিল - image

আমি বলিউডের অনেক ঊর্ধ্বে আগেই চলে গেছি : অনন্ত জলিল

17 জুলাই 2022, বিকাল 6:00

এবারের ঈদে মুক্তি পেয়েছে ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ছবি ‘দিন: দ্য ডে’। ছবিটি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে নিজের নানা অবদানের কথা বলেছেন। বলিউডে সুযোগ পেলে কাজ করবেন কী না- এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেছেন, ‘বলিউডেরও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি।’ অনন্ত জলিল আরও বলেন, ‘ইরানের সঙ্গে ছবি করা তো চাট্টিখানি কথা না। ছোটবেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুরস্কের সঙ্গে ছবি করেছি।’ অনন্ত জলিল আরও বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতের কলাকুশলীরা কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন: দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’, যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!

জুলাই ১৭, ২০২২
‘হাওয়া’ দেখার আহ্বান অনন্ত জলিলের - image

‘হাওয়া’ দেখার আহ্বান অনন্ত জলিলের

27 জুলাই 2022, বিকাল 6:00

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নির্মাতার প্রথম সিনেমা ‘হাওয়া’। বহুল আলোচিত সিনেমাটি দেখার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন অনন্ত জলিল। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘হাওয়া’ দেখতে বলেন। অনন্ত জলিল ভিডিওবার্তায় বলেন, ‘সাদা সাদা কালা কালা’ এই গানটি ‘হাওয়া’ সিনেমার। গানটি আমার খুব ভালো লেগেছে; দর্শক আপনাদেরও ভালো লেগেছে। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’- জিপির এই টিভিসিটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমাটিও তিনিই নির্মাণ করেছেন, আমার প্রিয় একজন মানুষ। দর্শক আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য, গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’। বিগ বাজেটের সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। তৃতীয় সপ্তাহে ‘হাওয়া’র সঙ্গে এই সিনেমাটিও প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটিতে অনন্তের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

জুলাই ২৭, ২০২২
পুলিশ দিয়ে গুলি করে আন্দোলনকে দমন করতে চায় সরকার: ফখরুল - image

পুলিশ দিয়ে গুলি করে আন্দোলনকে দমন করতে চায় সরকার: ফখরুল

31 জুলাই 2022, বিকাল 6:00

পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে সরকার আন্দোলনকে দমন করতে চায় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভোলায় দলের নেতা-কর্মীদের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ কখনও ফ্যাসিবাদি আওয়ামী সরকারকে ভয় করবে না। আজ সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত গায়েবানা জানাযায় অংশ নেওয়ার পূর্বে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশের গুলিতে আমার দলের গণতন্ত্রকামী ভাইয়ের রক্ত ঝড়েছে, রক্ত ঝড়েছে ভোলায় বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে, গুলি বর্ষণ করেছে। গুলি করে স্বেচ্ছসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে। শুধু আব্দুর রহিম নয় আমাদের দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীকে গুলিবর্ষণ করে আহত করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, একটা শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ সমাবেশে এই ফ্যাসিবাদি শেখ হাসিনা আওয়ামী সরকারের পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে তারা জানান দিয়েছে পুলিশ দিয়ে নির্যাতন করে গুলিবর্ষণ করে তারা আন্দোলনকে দমন করতে চায়। কিন্তু ভোলায় দলের নেতা-কর্মীদের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ কখনও ফ্যাসিবাদি সরকার আওয়ামী সরকারকে ভয় করবে না। তিনি বলেন, তারা দেশকে মুক্ত করবার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তাদের জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও তারা সেই চেষ্টা করবে। আমরা সেই রক্ত বৃথা যেতে দিতে পারি না। তাই এই শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। তার এই রক্ত দেওয়া ও আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে আরও গতিশীল বেগমান হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত হতে হবে। এ সময় মির্জা ফখরুল দলের নিহত আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন দলের নেতা কর্মীদের সুস্থতা কামনা করেন। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স, আব্দুস সালাম আজাদ, প্রচার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এনপিপির চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপাএকাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

জুলাই ৩১, ২০২২
কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন! - image

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন!

09 আগস্ট 2022, বিকাল 6:00

স্বাগতিক দলের ম্যাচ দিয়ে পর্দা উন্মোচিত হয় ফুটবল বিশ্বকাপের। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে এই রীতি চলে আসছে। তবে ২০২২ বিশ্বকাপের সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে খেলবে না স্বাগতিক কাতার। হোস্টদের প্রথম ম্যাচ খেলাতে একদিন এগিয়ে আসতে পারে আসন্ন ফুটবল মহাযজ্ঞ। খবরটি দিয়েছে আর্জেন্টাইন দৈনিক টিওআইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে। সূচি অনুসারে কাতার বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২১শে নভেম্বর। সেদিন চারটি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের দুই দল সেনেগাল-নেদারল্যান্ডস। স্থানীয় সময় দুপুর একটায় প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দু’দল সেনেগাল ও নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের অন্য দু’দল ইংল্যান্ড ও ইরান। আর দিনের চতুর্থ ম্যাচটি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হওয়ার কথা রয়েছে ‘এ’ গ্রুপের মধ্যকার দু’দলের ম্যাচটি। দিয়ারিও ওলের প্রতিবেদনে বলা হয়, নতুন সূচিতে একদিন এগিয়ে ২০শে নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এরপর ২১শে নভেম্বর দ্বিতীয় দিন বেলা ১১টায় খেলবে নেদারল্যান্ডস-সেনেগাল। বিশ্বকাপের বাকি ম্যাচের সূচি অপরিবর্তিত রাখা হবে বলে জানিয়েছে দিয়ারিও ওলে। বিশ্বকাপ একদিন এগিয়ে আসার সম্ভাবনা জাগলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওলের প্রতিবেদনে বলা হয়, সূচি পরিবর্তন করতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে ফিফা কাউন্সিল ব্যুরো গঠন করা হবে। ৬টি মহাদেশীয় সংস্থাগুলো হলোÑ উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি এবং ওএফসি।

আগস্ট ০৯, ২০২২
মাসা আমিনি ইস্যুতে ইরানে আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর - image

মাসা আমিনি ইস্যুতে ইরানে আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

11 ডিসেম্বর 2022, বিকাল 6:00

কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষ নিহত হন। ইরান এই ঘটনায় বিক্ষোভকারীদের গ্রেফতার এবং বিচার শুরু করেছে। গত সপ্তাহে বিক্ষোভ কেন্দ্র করে একটি ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরান মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের জেরে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার জনসস্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়। ইরানের বিচার-আচারসংক্রান্ত নিউজ পোর্টাল মিজানের খবরে বলা হয়েছে, মাজিদ রেজা রাহনাভার্দকে শিয়া শহর মাসহাদে সোমবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি দুইজন নিরাপত্তারক্ষী সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেন। এই অভিযোগে বিচারক তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। এর আগে গত বৃহস্পতিবার মোহসেন সেকারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। তার বিরুদ্ধে নিরাপত্তারক্ষী একজন সদস্যকে ছুরিকাঘাত এবং    তেহরানের একটি রাস্তা অবরোধ করার অভিযোগ আনা হয়। সূত্র: রয়টার্স

ডিসেম্বর ১১, ২০২২
একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরান - image

একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরান

25 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের আয়োজন করছেন। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ দেশটির সরকারি গণমাধ্যমকে রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন। বগদানভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস বলেছে, চার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানদের মধ্যে আলোচনা হবে। বৈঠকের কর্মপদ্ধতি নিয়ে কাজ চলছে। বৈঠক কী নিয়ে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। গত ডিসেম্বরে রাশিয়া, তুরস্ক, সিরিয়ার মধ্যে মস্কোতে আলোচনা হয়েছে। তিন দেশ সিরিয়া সংকট নিয়ে আলোচনা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে বেইজিংয়ের দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এ বৈঠক করতে চান তিনি। এদিকে, আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্য দেশকে নিয়ে গঠিত এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। বাগদাদে শনিবার আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেওয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো। ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এ মুহূর্তে আমাদের সবার উচিত সিরিয়াকে ভূমিকম্প-পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা।

ফেব্রুয়ারি ২৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo