logo
youtube logotwitter logofacebook logo

ইতিহাস

এটিএন বাংলার শুক্রবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার শুক্রবারের অনুষ্ঠানসূচী

12 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শুক্রবার/১৩ নভেম্বর’ ১৫ ০৯টা ১৫মিঃ ইসলামী অনুষ্ঠান ‘ইসলামের ইতিহাস’। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০মিঃ উন্নয়নমূলক অনুষ্ঠান ‘পিকেএসএফ সময়’ (পর্ব-৭২) পরিচালনাঃ নবুয়াত রহমান। ১১টা এটিএন বাংলা সংবাদ। ১১টা ১০মিঃ বিশেষ অনুষ্ঠান ‘চাঁদনী পসর’, উপস্থাপনা- এসআইটুটুল, পরিচালনা- সেলিম দৌলা খান। ১২টা এটিএন বাংলা সংবাদ। ১২টা ১০মিঃ জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা। ০১টা ১৫মিঃ অনুষ্ঠানের বাকী অংশ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনে মাহলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দুই পুরুষ’ পরিচালনা- চাষী নজরুল ইসলাম। অভিনয়েঃ রিয়াজ, মৌসুমী, শোয়েব, নিপুন। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ০৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দুই পুরুষ’ এর বাকী অংশ। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দুই পুরুষ’ এর বাকী অংশ। ০৬টা ইংরেজি সংবাদ। ০৬টা ১০ মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দুই পুরুষ’ এর বাকী অংশ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘সাহেব বাবুর বৈঠকখানা’ (পর্ব-৪৬) রচনাঃ সৌরভ, পরিচালনাঃ জাহিদুল ইসলাম মিন্টু। অভিনয়েঃ জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিক, তোফা হাসান, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা প্রমুখ। ০৮টা ৪৫মিঃ ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’ উপস্থাপনা- ড. নাশিদ কামাল, পরিচালনা- ফয়সাল মাহমুদ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১১টা লাক্স নিবেদিত এ সপ্তাহের নাটক ‘অপার আনন্দ’ রচনাঃ ফারিয়া হোসেন, পরিচালনা- চয়নিকা চৌধুরী। অভিনয়েঃ তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম, নাজিরা আহমেদ মৌ। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩৫মিঃ টক শো ‘কথামালা’ উপস্থাপনাঃ মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনাঃ তাশিক আহমেদ। [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

নভেম্বর ১২, ২০১৫
ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো - image

ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো

13 নভেম্বর 2015, বিকাল 6:00

পুরনো দিনের ছায়াছবি’র অনুষ্ঠান- ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো উপস্থাপনা- শান্তা জাহান, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার প্রচার- শনিবার বেলা ১১টা ৪৫ মিনিট এটিএন বাংলায় আজ (১৪ নভেম্বর) শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে পুরনো দিনের ছায়াছবি নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আতিয়ার রহমান আতিয়ার। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্র মানুষের জীবনে বিনোদনের চাহিদা পুরন করে। আমাদের চলচ্চিত্রের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাস যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে অজানা। পাকিস্তান আমলে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ তৈরির ইতিকথার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে উঠে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্রের হাল হকিকত। হাল আমলে ডিজিটাল চলচ্চিত্র দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল চলচ্চিত্র তৈরির তৈরির গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকছে বর্তমান সময়ের পাশাপাশি এ যাবতকালের আমাদের দেশের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের ইতিহাস, অভিনেতা-অভিনেত্রীদের ক্যারিয়ার সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর, কণ্ঠশিল্পী, সুরকারদের পরিচিতসহ দূর্লভ এবং অজানা অনেক তথ্য ও চলচ্চিত্রের জনপ্রিয় গান।

নভেম্বর ১৩, ২০১৫
দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায়ে জনসাধারণের উল্লাস - image

দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায়ে জনসাধারণের উল্লাস

21 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ায় উল্লসিত সারা দেশ। রায় কার্যকর হওয়ার পরই যেন উল্লাসের নগরীতে পরিণত হয় ঢাকা। বের হয় আনন্দ মিছিল। হয় মিষ্টি বিতরণ। এদিকে, এই রায় কার্যকর হ্ওয়াকে জনগণের বিজয় হিসেবে দেখছে গণজাগরণ মঞ্চ। শনিবার দিন থেকে রাত। ঢাকার শাহবাগের রাজপথে গণজাগরন মঞ্চের এমন প্রতীক্ষা। কখন কার্যকর হবে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কারণ, সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন সাকা-মুজাহিদ। তাই কখনও অজানা আশংকা, কখনবা জয়ের আনন্দে উত্তাল সমাবেশ। শেষ পর্যন্ত মধ্যরাতে এলো সেই ক্ষণ। খবর এলো, কার্যকর হয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড। তারপরের ছবি- এমন বাধভাঙ্গা উল্লাসের। জাতীয় পতাকা হাতে যুদ্ধাপরাধীর বিচার সম্পূর্ণ করার উদযাপনের। ইতিহাসের দায় শোধের পথে স্বস্তির। উত্তেজনা তখন কিছু থিতিয়ে এসেছে। ভর করেছে ক্লান্তি। তারপরও থেমে যায়নি উদযাপন। জাতীয় সঙ্গীতে এমন কন্ঠ মিলিয়েই চলছিল আনন্দের বহিপ্রকাশ। শুধু শাহবাগ নয়; রাজধানী জুড়েই যেন শোনা যাচ্ছিল এমন উল্লাসের আনন্দ চিৎকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ছবি যেন তার কথাই বলছে। এদিকে, দুই রাজাকারের ফাঁসি হওয়ায় রোববার বিজয় র‌্যালি বের করবে গণজাগরণ মঞ্চ। এ ফাঁসির রায় কর্যকর হওয়াকে বিরাট বিজয় বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শনিবার রাতে ফাঁসি কার্যকরের পর রাজধানীর শাহবাগে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের সদস্যরা। এদিকে কুখ্যাত দুই রাজাকারের মৃত্যুদন্ড কার্যকরে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সন্তানেরা। আর দন্ড কার্যকরের আগ মুহুর্তে রাষ্ট্রপ্রতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে তারা যে যুদ্ধাপরাধ করেছে তাও স্বীকার করে নিল বলে মনে করেন তারা। যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসিতে আনন্দিত ফরিদপুরের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এ ফাঁসির রায়ের মধ্য দিয়ে ফরিদপুরবাসী কলঙ্কমুক্ত হয়েছেন বলে মনে করছেন তারা। অপরদিকে দ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের খবরে চট্টগ্রামের রাউজানে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। শনিবার রাতে ফাঁসি কার্যকরের খবরে উল্লাসে ফেটে পড়েন তারা। একে অন্যকে মিষ্টিমুখ করান। এ ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে চট্টগ্রাম কলঙ্কমুক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামবাসী। শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন তারা।

নভেম্বর ২১, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী শুক্রবার - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী শুক্রবার

03 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ০৯টা ১০মিঃ ইসলামী অনুষ্ঠান ‘ইসলামের ইতিহাস’ ০৯টা ৪৫মিঃ তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০মিঃ উন্নয়নমূলক অনুষ্ঠান ‘পিকেএসএফ সময়’ (পর্ব-৭৫) পরিচালনাঃ নবুয়াত রহমান। ১১টা এটিএন বাংলা সংবাদ। ১১টা ১০মিঃ বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ উপস্থাপনাঃ মায়েশা, পরিচালনাঃ কাজলী আহমেদ। ১২টা এটিএন বাংলা সংবাদ। ১২টা ১০মিঃ জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা। ০১টা ১৫মিঃ অনুষ্ঠানের বাকী অংশ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনে মাহলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভালোবাসার দুশমন’ পরিচালনা-ওয়াকিল আহমেদ। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৬টা ইংরেজি সংবাদ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘সাহেব বাবুর বৈঠকখানা’ (পর্ব-৫২) রচনাঃ সৌরভ, পরিচালনাঃ জাহিদুল ইসলাম মিন্টু। অভিনয়েঃ জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিক, তোফা হাসান, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা প্রমুখ। ০৮টা ৪৫মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘চিরকাল চিরদিন’ উপস্থাপনা- সুবীর নন্দি, পরিচালনা- মুকাদ্দেম বাবু। ১০টা এটিএন বাংলা সংবাদ ১১টা লাক্স নিবেদিত এ সপ্তাহের নাটক ‘অন্তহীন অপেক্ষা’ রচনা ও পরিচালনা- মেজবাহ শিকদার। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩৫মিঃ টক শো ‘কথামালা’ উপস্থাপনাঃ মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনাঃ তাশিক আহমেদ। [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ০৩, ২০১৫
১০০ পর্বে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো - image

১০০ পর্বে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

পুরনো দিনের ছায়াছবি’র অনুষ্ঠান- ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো উপস্থাপনা- শান্তা জাহান পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার প্রচার- শনিবার বেলা ১১টা ১০ মিনিট এটিএন বাংলায় প্রতি শনিবার বেলা ১১টা ১০ মিনিটে প্রচার হচ্ছে পুরনো দিনের ছায়াছবি নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আতিয়ার রহমান আতিয়ার। আজ (০৫ ডিসেম্বর) প্রচার হবে অনুষ্ঠানটির ১০০তম পর্ব। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্র মানুষের জীবনে বিনোদনের চাহিদা পুরন করে। আমাদের চলচ্চিত্রের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাস যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে অজানা। পাকিস্তান আমলে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ তৈরির ইতিকথার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে উঠে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্রের হাল হকিকত। হাল আমলে ডিজিটাল চলচ্চিত্র দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল চলচ্চিত্র তৈরির তৈরির গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকছে বর্তমান সময়ের পাশাপাশি এ যাবতকালের আমাদের দেশের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের ইতিহাস, অভিনেতা-অভিনেত্রীদের ক্যারিয়ার সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর, কণ্ঠশিল্পী, সুরকারদের পরিচিতসহ দূর্লভ এবং অজানা অনেক তথ্য ও চলচ্চিত্রের জনপ্রিয় গান।

ডিসেম্বর ০৪, ২০১৫
বিশেষ প্রামাণ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ - image

বিশেষ প্রামাণ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’

08 ডিসেম্বর 2015, বিকাল 6:00

বিজয় মাস ডিসেম্বরে এটিএন বাংলায় প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে প্রামাণ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এটিএন বাংলায় সম্প্রপ্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটি ১৯৭০ সালের ৭ ও ১৭ই ডিসেম্বর সারা পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সাধারন নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার ফলাফলে বিস্মিত হয়ে পড়ে পাকিস্তানী শাসক চক্র। বাঙ্গালীর ভাগ্য নিয়ন্ত্রণ করবে বাঙ্গালী, এটা মানতে পারছিলনা পাকিস্তানী শাসক গোষ্ঠী। তারা শুরু করে ষড়যন্ত্রের রাজনীতি, ক্ষমতা বদলে চলে টালবাহানা। বাধ্য হয়ে বাঙ্গালীরা রুখে দাঁড়ায় নিজেদের ভাগ্য নিয়ন্ত্রনে। শুরু হয় মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। মুুক্তিযুদ্ধে যারা সংশ্লিষ্ট ছিলেন তাঁদের সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্তভাবে উঠে এসেছে একাত্তরের উত্তাল দিনের ঘটনাসমুহ। তৎকালীন ছাত্রনেতা আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আমিরুল ইসলাম, ড. কামাল হোসেন, বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক আশফাকুর রহমান, সংবাদ কর্মী, রাজনৈতিক নেতা, সেক্টর কমান্ডার, সাস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, নাট্য ব্যক্তিত্বসহ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিগণ একাত্তরের দিনগুলোর বর্ণনা দিয়েছেন। যুদ্ধদিনের প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো পর্যায়ক্রমে উঠে আসবে অনুষ্ঠানে। উত্তাল একাত্তরের দিনপঞ্জি নিয়ে নির্মিত অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসবে মুক্তিযুদ্ধের ইতিহাস।

ডিসেম্বর ০৮, ২০১৫
এটিএন বাংলার আজকের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার আজকের অনুষ্ঠানসূচী

15 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ০৭টা ৩০মিঃ প্রভাতী অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’ পরিচালনাঃ ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানের অতিথি কণ্ঠশিল্পী তিমির নন্দী। উপস্থাপনা- ইমতু রাতিশ ও ফাইজা খান, প্রযোজনা- শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। সকাল ৭টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০৮টা ১৫মিঃ ইউএস পরিক্রমা। ০৮টা ৩০মিঃ বিশেষ নৃত্যানুষ্ঠান ‘লক্ষ প্রানের দাম’, পরিচালনা- নাহিদ রহমান। (২২ মিনিট) ০৯টা এটিএন বাংলা সংবাদ ০৯টা ০৫মিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত বাহিনীর কুজকাওয়াজ অনুষ্ঠান জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে বিটিভি’র সৌজন্রে সরাসরি সম্প্রচার। ০৯টা ৪৫মিঃ তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ পরিচালনাঃ আমজাদ কবীর চৌধুরী। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ ছোটদের বিশেষ অনুষ্ঠান, পরিচালনা- আমরা করবো জয় এর সদস্যবৃন্দ। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ১১টা ১৫মিঃ বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’, পরিচালনা- ড. মাহফুজুর রহমান। ১২টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে আপনারা দেখবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘চিত্রা নদীর পাড়ে’, অভিনয়ে- করেছেন মমতাজ উদ্দিন আহমেদ, তারিক আনাম খান, রওশন জামিল, তৌকীর আহমেদ, আফসানা মিমি প্রমুখ। পরিচালনা- তানভীর মোকাম্মেল। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ৩০মিঃ দেশের গান নিয়ে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’, উপস্থাপনা- শমী কায়সার, পরিকল্পনা ও পরিচালনা- ইভা রহমান। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’, পরিচালনা- হানিফ সংকেত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন-সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর এবং কুমার বিশ্বজিৎ। ০৮টা ৪০মিঃ বিশেষ নাটক ‘ডায়েরী ৭১’, রচনা ও পরিচালনা- আবুল হায়াত। অভিনয়ে- তৌকীর আহমেদ, তারিন, খাইরুল আলম সবুজ প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তিম স্বাধীনতা’, পরিচালনা- রুমানা আফরোজ ও নন্দিনী ইসলাম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কনক চাপা, বাপ্পা মজুমদার, কণা এবং ইমরান। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩২৩) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ১৫, ২০১৫
মহান বিজয় দিবসে এটিএন বাংলার আয়োজন - image

মহান বিজয় দিবসে এটিএন বাংলার আয়োজন

15 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বিশেষ দিবসের আয়োজনে রয়েছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, নাটক, ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, প্রামাণ্যচিত্র, কবিতা পাঠের আসর, তথ্যচিত্রসহ অন্যান্য আয়োজন। ১৬ ডিসেম্বর সকাল ৭.৩০ মিনিটে প্রচারিত হবে প্রভাতী অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’। ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। অনুষ্ঠানের অতিথি কণ্ঠশিল্পী তিমির নন্দী। সকাল ৮.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘বিজয়ের আনন্দ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ৯.০৫ মিনিটে প্রচারিত হবে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ। ১০.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি নির্মাণ করেছে আমরা করবো জয় এর সদস্যবৃন্দ। ড. মাহফুজুর রহমানের পরিচালনায় প্রামাণ্য অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ প্রচার হবে ১১.১৫ মিনিটে। দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘চিত্রা নদীর পাড়ে’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মমতাজ উদ্দিন আহমেদ, তারিক আনাম খান, রওশন জামিল, তৌকীর আহমেদ, আফসানা মিমি প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। রাত ৮টায় প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হানিফ সংকেত। সঙ্গীত পরিবেশন করেছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর এবং কুমার বিশ্বজিৎ। ৮.৪৫ মিনিটে প্রচারিত হবে আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ডায়েরী ৭১’। অভিনয়ে তৌকীর আহমেদ, তারিন, খাইরুল আলম সবুজ প্রমুখ। জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তিম স্বাধীনতা’ প্রচারিত হবে ১১টায়। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও নন্দিনী ইসলাম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কনক চাপা, বাপ্পা মজুমদার, কণা এবং ইমরান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ধারণকৃত এ অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করবেন।

ডিসেম্বর ১৫, ২০১৫
প্রামাণ্যচিত্র ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ - image

প্রামাণ্যচিত্র ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’

15 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে প্রচার হবে মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল মুক্তিযুদ্ধের ইতিহাস। ড. মাহফুজুর রহমান এর পরিকল্পনা ও পরিচালনায় এই প্রামাণ্য দলিলে তুলে ধরা হয়েছে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বাঙ্গালীর বিজয়ের সঠিক ইতিহাস। তুলে ধরা হয়েছে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭ই মার্চের ভাষন, ৭১ এ পাক হানাদার বাহিনীর নৃসংসতা, বর্বরতা, গণহত্যা, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন, জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ার প্রচেষ্টা, পাক বাহিনীর আত্মসমর্পন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনসহ মুক্তিযুদ্ধের দু®প্রাপ্য ও খুটি নাটি সব তথ্য, দূর্লভ ছবি এবং ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ইপিআর বেতারে স্বাধীনতার ঘোষণা। এছাড়া রয়েছে পাক বাহিনীর আত্মসমর্পনের দলিল। প্রামাণ্য দলিল মুক্তিযুদ্ধের ইতিহাস সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ড. মাহফুজুর রহমান এটিকে ভিসিডি, ডিভিডিসহ বাংলা ও ইংরেজিতে বই আকারে প্রকাশ করেছেন। সর্বস্তরের মানুষ যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেন সেজন্য প্রামাণ্যচিত্রটি ইতোপূর্বে একাধিকবার টেলিভিশনে প্রচার করা হয়েছে।

ডিসেম্বর ১৫, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শুক্রবার/২৫ ডিসেম্বর’ ১৫ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শুক্রবার/২৫ ডিসেম্বর’ ১৫

24 ডিসেম্বর 2015, বিকাল 6:00

০৮টা ২৫মিঃ    ইসলামী অনুষ্ঠান ‘ইসলামের ইতিহাস’ ০৯টা        এটিএন বাংলা সংবাদ ০৯টা ১৫মিঃ    স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্যাভলন হেলথ টিপ্স’ উপস্থাপনা- ডা. জিনিয়া জাফরীন, পরিচালনা- শাহেদ দৌলা খান। ০৯টা ৪৫মিঃ    তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ , পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০মিঃ      উন্নয়নমূলক অনুষ্ঠান ‘পিকেএসএফ সময়’ (পর্ব-৭৮) পরিচালনাঃ নবুয়াত রহমান। ১১টা        এটিএন বাংলা সংবাদ। ১১টা ১০মিঃ    বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘বড় দিনের কাব্য গীতি’ পরিচালনা- লিটন অধিকারী রিন্টু। ১২টা        এটিএন বাংলা সংবাদ। ১২টা ১০মিঃ    জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা। ০১টা ১৫মিঃ      অনুষ্ঠানের বাকী অংশ। ০২টা        এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ    বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ    ফেয়ার এন্ড লাভলী সিনে মাহলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভুল বিচার’ পরিচালনা- অঞ্জন। ০৪টা        এটিএন বাংলা সংবাদ ০৫টা        গ্রাম-গঞ্জের খবর ০৬টা        ইংরেজি সংবাদ। ০৭টা        এটিএন বাংলা সংবাদ ০৮টা        ধারাবাহিক নাটক ‘সাহেব বাবুর বৈঠকখানা’ (পর্ব-৫৮) রচনাঃ সৌরভ, পরিচালনাঃ জাহিদুল ইসলাম মিন্টু। অভিনয়েঃ জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিক, তোফা হাসান, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা প্রমুখ। ০৮টা ৪৫মিঃ    রিয়েলিটি শো ‘ড্যানিশ-মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট পাওয়ার্ড বাই রবি’ (পর্ব-০৫) ১০টা        এটিএন বাংলা সংবাদ ১১টা        লাক্স নিবেদিত এ সপ্তাহের নাটক ‘আঁখি স্টুডিও’ রচনা ও পরিচালনা- পারভেজ আমিন। ১২টা        এটিএন বাংলা সংবাদ ১২টা ৩৫মিঃ    বড়দিন উপলক্ষে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দধারা বহিছে ভূবনে’ পরিচালনা- নাহিদ রহমান। [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ২৪, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo