logo
youtube logotwitter logofacebook logo

ইউক্রেনীয়

ইসরায়েলের প্রশংসা করলেন জেলেনস্কি - image

ইসরায়েলের প্রশংসা করলেন জেলেনস্কি

03 জুলাই 2022, বিকাল 6:00

ইসরায়েলের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনীয় শরণার্থীদের জন্য কোটার বিধান বাতিলের সিদ্ধান্তের জন্য তিনি দেশটির প্রশংসা করেছেন। ইউক্রেনীয় শরণার্থীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সরকারি কোটা প্রত্যাখ্যানের জন্য ইসরায়েলের উচ্চ আদালতেরও ভূয়সী প্রশংসা করেছেন জেলেনস্কি। বর্তমান নিয়ম অনুসারে কিছু ক্ষেত্রে ইউক্রেনীয়দের ইসরায়েলে তিন মাস পর্যন্ত ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তবে গত মার্চে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ নতুন করে পাঁচ হাজার শরণার্থীকে ভিসা দেবে; যারা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলে অভিবাসনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয় না। এক্ষেত্রে অভিবাসনের যোগ্যতা বলতে ইহুদি পারিবারিক পরিচয় বোঝানো হয়েছে। প্রচলিত নিয়ম অনুসারে, শুধু ইহুদি মা-বাবা কিংবা দাদা-দাদি রয়েছে এমন কাউকেই ইসরায়েলি নাগরিকত্ব দেওয়া হয়। এক পর্যায়ে শুধু পাঁচ হাজার শরণার্থী গ্রহণের জন্য যে কোটা নির্ধারণ করা হয়েছে সেটির বিরুদ্ধে করা আবেদনের পক্ষে রায় দেন ইসরায়েলের হাইকোর্ট। জেলেনস্কি বলেছেন, ইসরায়েলি আদালতের সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। এই রায় দেশটির সরকারকে ইউক্রেনীয়দের ইসরায়েলে প্রবেশের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা বাতিল করতে বাধ্য করেছে। সূত্র: আলজাজিরা।

জুলাই ০৩, ২০২২
এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া - image

এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া

04 জুলাই 2022, বিকাল 6:00

একদিন আগেই রাশিয়ার সেনা লুহানস্কের ইসেচানস্ক দখল করেছিল। ইউক্রেনও জানিয়েছিল, তাদের সেনা শহর ছেড়ে চলে এসেছে। ইসেচানস্ক দখল করার পর লুহানস্ক পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে। এবার তারা লুহানস্কের পাশের এলাকা দনেৎস্ক দখলের জন্য উঠেপড়ে লেগেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ইউক্রেনের সেনা দিনের পর দিন রাশিয়ার অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। তাদের পিছু হটতে বাধ্য করেছে। এবার তাদের ছত্রখান করতে হবে। কাজটা কঠিন। এর জন্য সময় ও অতিমানবিক প্রয়াস দরকার। এর কোনো বিকল্প নেই।’ ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, ‘রাশিয়ার সেনা এখন দনেৎস্কের  সিভারেস্ক, ফেরোভিকাও বাখমাট শহরের দিকে নজর দিয়েছে।’ লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর জানিয়েছেন, ‘স্লোভিয়ানস্ক,  থেকে বাখমুট পর্যন্ত পুরো এলাকা ইউক্রেনের সেনার দখলে আছে। রাশিয়া এখন সমানে স্লোভিয়ানস্কে গোলা ফেলছে।’ আর রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন লুহানস্ককে স্বাধীন করার জন্য রাশিয়ার সেনাকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেনের পুনর্গঠন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের পুনর্গঠনে সাহায্য করবে ইইউ। ইউক্রেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিন পর্বের রিকভারি পরিকল্পনার জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ান ডলার দরকার। তুরস্ক কৃষ্ণসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে। কারণ, ইউক্রেনের অভিযোগ ছিল, তাদের কাছ থেকে দানাশষ্য চুরি করে জাহাজে করে পাঠানো হচ্ছিল। তুরস্ক এই অভিযোগ খতিয়ে দেখছে।

জুলাই ০৪, ২০২২
ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনস্কি - image

ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনস্কি

09 আগস্ট 2022, বিকাল 6:00

ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ক্রিমিয়া উপদ্বীপে রুশ একটি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে একজন নিহত হওয়ার কিছুক্ষণ পর দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলেনস্কি তার বক্তব্যে বিস্ফোরণের বিষয়ে কোনো কথা বলেননি তবে তিনি বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ এবং আমরা কখনই এটা ছেড়ে দেব না। ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ। কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পর থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় মনে করেন তখন থেকেই রাশিয়ার সাথে যুদ্ধ জড়িয়েছে ইউক্রেন। মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় নভোফেডোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায় বিস্ফোরণের সময় সমুদ্র সৈকতে থাকা পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ক্রিমিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলছে গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণগুলো হয়েছে। ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। ডজড নামে একটি অনলাইন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, অবশ্যই নয়। এর সাথে আমাদের কী আছে? ইউক্রেন যদি ক্রিমিয়ায় কোনো হামলা চালায় তবে সেটাকে খুবই গুরুতর একটি পদক্ষেপ হিসাবে নেবে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতমাসেই এ বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দেন।

আগস্ট ০৯, ২০২২
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে সাহায্য করবেন, আশা জেলেনস্কির - image

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে সাহায্য করবেন, আশা জেলেনস্কির

05 সেপ্টেম্বর 2022, বিকাল 6:00

ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইউক্রেনকে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার তিনি বলেন, রাশিয়াকে পরাস্ত করতে কিয়েভের পাশে ব্রিটেনের নতুন কনজারভেটিভ নেত্রী লিজ ট্রাস থাকবেন বলে তিনি আশা করেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। জেলেনস্কির অন্যতম সমর্থক বরিস জনসনের কাছ থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন লিজ ট্রাস। স্থানীয় সময় সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। জেলেনস্কি সোমাবার তাঁর প্রতিদিনের নিয়মিত ভাষণে বলেছেন, ‘ট্রাসের সঙ্গে সহযোগিতা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমরা আমাদের জনগণকে রক্ষা করতে এবং রাশিয়ার সমস্ত ধ্বংসাত্মক প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হব। জেলেনস্কি আরও বলেন, ‘আমরা ইউক্রেনীয়রা তাঁকে ভালোভাবেই জানি। তিনি ইউরোপের রাজনীতির উজ্জ্বল ব্যক্তিত্ব। এখন মূল বিষয় হচ্ছে আমাদের ঐক্য ধরে রাখা।’ গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনের পাশে কঠোরভাবে অবস্থান নিয়েছে ব্রিটেন। ইতিমধ্যে যুদ্ধসহায়তা হিসেবে কিয়েভের সেনাবাহিনীকে যুদ্ধ সরঞ্জাম, তহবিল ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে ব্রিটিশ সরকার।

সেপ্টেম্বর ০৫, ২০২২
ইউক্রেনীয় সামরিক বাহিনীর হামলায় ৬০ রুশ সেনা নিহত - image

ইউক্রেনীয় সামরিক বাহিনীর হামলায় ৬০ রুশ সেনা নিহত

19 নভেম্বর 2022, বিকাল 6:00

ইউক্রেনীয় সামরিক বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হামলায় রুশ সেনাদের প্রাণহানির এই তথ্য সামনে আনেন। সেখানে তিনি বলেন, গত বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রুশ সেনাদের প্রাণহানির এই ঘটনা ঘটে। রাশিয়ার সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে শহরটি পরিত্যাগ করে। এর বেশি বিস্তারিত আর কোনো তথ্য তিনি সামনে আনেননি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এবং রয়টার্সও স্বাধীনভাবে ইউক্রেনের সেনাবাহিনীর হতাহতের এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি। এর আগে ইউক্রেন গত বুধবার দাবি করেছিলো, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ৭০ কিলোমিটার ভেতরে ডেনেজনিকোভ গ্রামে গোলাবর্ষণে প্রায় ৫০ জন রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নত রকেট সিস্টেম সরবরাহ করেছে। রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমাদের উদ্দেশে বলেছিলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ।

নভেম্বর ১৯, ২০২২
ইউক্রেনের সোলেডার শহর নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার - image

ইউক্রেনের সোলেডার শহর নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার

13 জানুয়ারি 2023, বিকাল 6:00

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সোলেডার শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। টানা কয়েকদিন ব্যাপক যুদ্ধের পর আজ শুক্রবার খনিজ লবণ সমৃদ্ধ শহরটিতে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। খবর বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রমাগত বোমাবর্ষণ, বিমান হামলা ও রুশ বাহিনীর একটি গ্রুপের আর্টিলারির সাহায্যে সোলেডার দখল সম্ভব হয়েছে। সোলেডার দখলের ফলে পার্শ্ববর্তী বড় শহর বাখমুটে ইউক্রেনের রসদ সরবরাহ আটকে দেওয়া এবং সেখানকার ইউক্রেনীয় সৈন্যদের অবরুদ্ধ করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়া। রুশ সৈন্যরা কয়েক মাস ধরেই বাখমুট দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে সোলেডার দখলের মূল্য হয়তো খুব বেশি নয়। তবে এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি প্রতীকী বিজয় হিসেবে বিশ্বের সামনে উপস্থাপিত হবে। তবে রুশ বাহিনীর সোলেডার দখলের দাবি অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ইস্টার্ন গ্রুপের মুখপাত্র সেরহি চেরেভাতি স্থানীয় সংবাদমাধ্যম আরবিসি-ইউক্রেনকে বলেছেন, শহরটিতে যুদ্ধ এখনো চলছে। এর আগে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র আভাস দিয়েছিলেন, তাদের কমান্ডাররা সোলেডার থেকে সৈন্য প্রত্যাহারের চিন্তা করছেন। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করেছিলেন। বিবিসির খবর অনুসারে, ইউক্রেনীয় মুখপাত্র দাবি করেছিলেন, বাখমুট শহরের নিকটবর্তী সোলেডারে তাদের সৈন্যরা রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ‘সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া’ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। গত বুধবারই ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন দাবি করেছিলেন, সোলেডার শহরটি তার বাহিনী দখলে নিয়েছে।

জানুয়ারি ১৩, ২০২৩
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮ - image

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮

14 এপ্রিল 2023, বিকাল 6:00

পূর্ব ইউক্রেনের শহর স্লোভিয়ানস্কে শুক্রবার ফ্ল্যাটের একটি ব্লকে রাশিয়ার গোলাবর্ষণে শিশুসহ ৮ জন নিহত হয়েছে। শিশুটিকে ধ্বংসস্তুপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে মারা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাগরিকদের সেনাবাহিনীতে সংগঠিত করা সহজ করতে এবং তাদের দেশ থেকে পালাতে বাধা দেওয়ার জন্য একটি খসড়া বিলে স্বাক্ষর করার মধ্যেইপ্রতিবেশীদের ওপর এই হামলা চালালো। রাশিয়া আরও বলেছে, তারা স্লোভিয়ানস্কের ৪৫ কিলোমিটার (২৭ মাইল) দক্ষিণ-পূর্বে বাখমুতের ভয়াবহ যুদ্ধের হটস্পট আরও ঠেলে দিচ্ছে, কিয়েভ যদি দীর্ঘতম এবং রক্তক্ষয়ী বাখমুতের যুদ্ধে হেরে যায় তাহলে সেটি এই বড় শহরটির জন্য ঝুঁকি গুরুতর ঝুঁকি সৃষ্টি হবে। স্লোভিয়ানস্ক দোনেৎস্ক অঞ্চলের একটি অংশে অবস্থিত যা ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রাশিয়ান হামলার পর দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো ইউক্রেনের টেলিভিশনে বলেছেন, হামলায় ‘২১ জন আহত হয়েছে এবং আটজন মারা গেছে।’ তিনি বলেন, নিহতদের মধ্যে একটি ছেলে শিশু রয়েছে। এএফপি সাংবাদিকরা ঘটনাস্থল থেকে বলেছেন, উদ্ধারকর্মীরা সাধারণ সোভিয়েত যুগের হাউজিং ব্লকের উপরের তলায় বেঁচে যাওয়া লোকদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেখান থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। ইউক্রেনীয় পুলিশ টুইটারে জানিয়েছে, ‘ধ্বংসস্তুপ থেকে বের করে আনার পর একটি অ্যাম্বুলেন্সে এক শিশু মারা গেছে।’ ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এই ‘অবর্ণনীয় শোকের’ সময় শিশুটির পরিবারের প্রতি তার সমবেদনা পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে আবাসিক ভবনে ‘নৃশংসভাবে গোলাবর্ষণ’ এবং ‘দিবালোকে মানুষ হত্যার’ জন্য রাশিয়ার নিন্দা করেছেন।

এপ্রিল ১৪, ২০২৩
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভবনেই নিহত ২৩ - image

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভবনেই নিহত ২৩

28 এপ্রিল 2023, বিকাল 6:00

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় একটি ভবনে চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় চেরক্যাসি অঞ্চলের উমান শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে চার শিশুসহ ২৩ জন প্রাণ হারান। হামলায় ওই ভবনের ৪৬টি অ্যাপার্টমেন্টের মধ্যে ২৭টিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।এছাড়া স্থানীয় একজন মেয়র জানিয়েছেন, উমানের পূর্বে অবস্থিত দনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন বছরের এক শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় আরও একটি শহর ক্রেমেনচুকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সেই রেজনিকফ বলছেন, রাশিয়ার ওপর পাল্টা আক্রমণ শুরু করতে তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটো জানিয়েছে, তারা ইউক্রেনকে যেসব যুদ্ধ সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার ৯৮ শতাংশই কিয়েভের কাছে সরবরাহ করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী অত্যাধুনিক এসব অস্ত্র দিয়ে রুশ সৈন্যদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং প্রচুর গোলাবারুদ। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সর্বশেষ এই আক্রমণ থেকে আবারও প্রমাণ হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অশুভ শক্তিকে অস্ত্র দিয়ে থামানো সম্ভব। আমাদের রক্ষাকারীরা সেটা করছে। নিষেধাজ্ঞা দিয়েও একে থামানো যাবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও বাড়াতে হবে। এদিকে রাজধানী কিয়েভে সামরিক প্রশাসন বলছে, ৫১ দিন পর এই শহরে আবারও রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করলো। ইউক্রেনীয় কর্মকর্তারা যখন পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে পাওয়া ট্যাঙ্কসহ নতুন নতুন অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কথা বলছেন, তখনই ইউক্রেনজুড়ে এই হামলা চালানো হলো।

এপ্রিল ২৮, ২০২৩
রুশ গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ২ - image

রুশ গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ২

29 এপ্রিল 2023, বিকাল 6:00

রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হয়েছে।  ব্রায়ানস্ক ওব্লাস্টের গভর্ণর আলেকজান্ডার বোগোমাজ রোববার এ কথা জানিয়ে বলেছেন, দুদেশের মধ্যকার সীমান্তের সুজেমকা গ্রামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলায় দুর্ভাগ্যবশত দুই বেসামরিক লোক নিহত হয়েছে। তিনি আরও বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও দুটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে রাশিয়া তার অভিযান জোরদার করার এক সপ্তাহ পর সুজেমকা গ্রামে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

এপ্রিল ২৯, ২০২৩
রাশিয়ার দখলে বাখমুত, সৈন্যদের পুরস্কার দেবেন পুতিন - image

রাশিয়ার দখলে বাখমুত, সৈন্যদের পুরস্কার দেবেন পুতিন

20 মে 2023, বিকাল 6:00

অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার (২০ মে) এক ভিডিওবার্তায় এ দাবি করেন। এছাড়া বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি। রোববার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, আজ (শনিবার) দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেয়া হয়েছে। শহরের শেষ অংশে যেখানে ইউক্রেনিয়ান সৈন্যরা উঁচু দালানের মাঝে আশ্রয় নিয়েছিল, তাও এখন রাশিয়ার দখলে। ইয়েভজেনি প্রিগোজিন জানান, ওয়াগনার সৈন্যরা শহরটিতে আগামী বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত অপেক্ষা করবে। এ সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর শহরটিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছেড়ে দেওয়া হবে ও ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবারও নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে।প্রিগোজিনের দেওয়া তথ্যানুসারে, বাখমুত দখলের লড়াইটি চলেছে সবমিলিয়ে ২২৪ দিন। তিনি বলেন, আমরা পুরো শহরটিই দখল করেছি। এর প্রতিটি দালান আমাদের দখলে, যাতে কেউ বলতে না পারে যে, আমরা শুধু শহরের ছোট্ট একটি অংশ দখল করেছি। ভিডিওবার্তায় ওয়াগনার প্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও সম্বোধন করেন। তিনি বলেন, কোনো রসিকতা নয়, ইউক্রেনের সৈন্যরা বাখমুত রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আজ যখন আপনার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের দেখা হবে, তখন তার কপালে চুমু দেবেন ও বলবেন, আমি তাকে (বাইডেনকে) হাই জানিয়েছি।’ তবে প্রিগোজিনের এ দাবি অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র সের্গেই শেরেভাতি রয়টার্সকে বলেছেন, বিষয়টি সত্য নয়। আমাদের যোদ্ধারা এখনো বাখমুতে লড়াই করছে। শনিবার (২০ মে) সকালে ফরাসি বিমানবাহিনীর একটি বিমানে করে জেলেনস্কি জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় পৌঁছান। এর আগে তিনি আকস্মিকভাবে সৌদি আরব সফরে যান।

মে ২০, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo