logo
youtube logotwitter logofacebook logo

আয়ে

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
ধারাবাহিক নাটক- দহন - image

ধারাবাহিক নাটক- দহন

09 অক্টোবর 2015, বিকাল 6:00

রচনা ও পরিচালনা- অরণ্য আনোয়ার প্রচার- রবি থেকে মঙ্গলবার, রাত ৮টা এটিএন বাংলায় রবি থেকে মঙ্গলবার, রাত ৮টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দহন’। ইতোমধ্যে ধারাবাহিকটি ৫০তম পর্ব অতিক্রম করেছে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। জেলা শহর থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দুরে অজো পাড়া গাঁয়ে তাজরিনদের বাড়ী। প্রতিদিন টেম্পোতে করে জেলা শহরের ইউনিভার্সিটিতে যাতায়ত করে সে। গ্রামের বাজারে বাবার মুদি দোকান। সেই দোকানের আয়ে কোনভাবে কেটে যাচ্ছিল তাদের সংসার। সংসারে মানুষ তারা তিনজন। বাবা মা আর সে। তাজরিনের মনে সব সময় ভাবনা একটাই, লেখাপড়া শেষ করে অভাবী বাবা মার সংসারের হাল ধরবে, নিজেরও হবে একটা সুখের সংসার। কিন্তু ভাবনা মতো মানুষের জীবন চলেনা। তাজরিনের জীবনে হঠাৎ নেমে আসে বিপর্জয়। হঠাৎ একদিন আবিষ্কৃত হয় নেশায় আক্রান্ত হয়ে দোকান বিক্রি করে দিয়েছে তার বাবা। দুরারোগ্য ব্যধিতে পড়ে মা শয্যাশায়ী হয়ে পড়েন। মায়ের এমন অবস্থায়ও বাবার নেশা কমেনা। নেশার সেই টাকা যোগান দিচ্ছেন সুজাউদ্দৌলা নামের এক বিশিষ্ট ব্যবসায়ী। ষাটোর্ধ সুজাউদ্দৌলার টাকাতেই এখন তাদের সংসার চলছে। একদিন এই সুজাউদ্দৌলা তাদের বাড়ীতে আসে। আর সেদিনই তাজরিন জানতে পারে বাবা ষাটোর্ধ এই লোকটির সাথেই তার বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। অথৈ জলে পড়ে যায় তাজরিন। কি করবে এখন সে!

অক্টোবর ০৯, ২০১৫
ধারাবাহিক নাটক ‘দহন’ - image

ধারাবাহিক নাটক ‘দহন’

01 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০২ নভেম্বর) রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দহন’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। জেলা শহর থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দুরে অজো পাড়া গাঁয়ে তাজরিনদের বাড়ী। প্রতিদিন টেম্পোতে করে জেলা শহরের ইউনিভার্সিটিতে যাতায়ত করে সে। গ্রামের বাজারে বাবার মুদি দোকান। সেই দোকানের আয়ে কোনভাবে কেটে যাচ্ছিল তাদের সংসার। সংসারে মানুষ তারা তিনজন। বাবা মা আর সে। তাজরিনের মনে সব সময় ভাবনা একটাই, লেখাপড়া শেষ করে অভাবী বাবা মার সংসারের হাল ধরবে, নিজেরও হবে একটা সুখের সংসার। কিন্তু ভাবনা মতো মানুষের জীবন চলেনা। তাজরিনের জীবনে হঠাৎ নেমে আসে বিপর্জয়। হঠাৎ একদিন আবিষ্কৃত হয় নেশায় আক্রান্ত হয়ে দোকান বিক্রি করে দিয়েছে তার বাবা। দুরারোগ্য ব্যধিতে পড়ে মা শয্যাশায়ী হয়ে পড়েন। মায়ের এমন অবস্থায়ও বাবার নেশা কমেনা। নেশার সেই টাকা যোগান দিচ্ছেন সুজাউদ্দৌলা নামের এক বিশিষ্ট ব্যবসায়ী। ষাটোর্ধ সুজাউদ্দৌলার টাকাতেই এখন তাদের সংসার চলছে। একদিন এই সুজাউদ্দৌলা তাদের বাড়ীতে আসে। আর সেদিনই তাজরিন জানতে পারে বাবা ষাটোর্ধ এই লোকটির সাথেই তার বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। অথৈ জলে পড়ে যায় তাজরিন। কি করবে এখন সে!

নভেম্বর ০১, ২০১৫
বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল - image

বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল

27 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: নারী বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ড নারী দলকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৫ রানের জবাবে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ব্যাংককের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন থাইল্যান্ড অধিনায়ক সোমনারিন তিপোচ। অন্যদিকে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে আউট হন শারমিন আক্তার। দলীয় ৫৩ রানে প্যাভিলিয়নে ফেরেন আয়েশা রহমান। তবে ফারহানা হকের অপরাজিত ২৩ রানে ভর করে ৬ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এছাড়া শায়লা সারমিন করেন ১৭। জবাবে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন থাইল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ২০ রানের মাথায় ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত মাত্র ৩২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে রুমানা, ফাহিমা ও রিতু মনি নেন ২টি করে উইকেট।

নভেম্বর ২৭, ২০১৫
‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’ - image

‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু। বললেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়। রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক আয়োজিত লোক বক্তৃতায় এসব কথা বলেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌসিক বসু। পরামর্শ দিলেন, পলিসি ডিজাইন হওয়া উচিত গরীবের প্রয়োজনমাফিক।প্রায় চল্লিশ মিনিটের বক্তব্যে বেশিরভাগ ছিল বাংলাদেশের অর্থনীতি প্রশংসা আর সম্ভাবনার বর্ণনা। ২২ বছরে বাংলাদেশের অর্থনীতি কতটা এগুলো মাথাপিছু আয়, রিজার্ভ, দারিদ্র কমানোসহ নানা সুচকে, তিনি তুলে ধরলেন বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির কথা ।আগামী তিন বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৮শতাংশে উন্নীত হবার আশাবাদও ছিল তার বক্তব্যে।

ডিসেম্বর ১৩, ২০১৫
স্ত্রীকে পতিতালয়ে বিক্রি: স্বামীর যাবজ্জীবন দণ্ড - image

স্ত্রীকে পতিতালয়ে বিক্রি: স্বামীর যাবজ্জীবন দণ্ড

17 মে 2016, বিকাল 6:00

লালমনিরহাট প্রতিনিধি: স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন লালমনিরহাটের আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী এ এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি মেছের আলী পলাতক রয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেছের আলীর স্ত্রী আয়েশা খাতুনকে ১৯৯৯ সালে ভারতের শিলং শহরের এক পতিতালয়ে বিক্রি করে পালিয়ে আসে তার স্বামী মেছের আলী। আয়েশা খাতুন দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ২০০৫ সালে বাংলাদেশে ফিরে এসে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

মে ১৭, ২০১৬
বিএনপি-জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী - image

বিএনপি-জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

28 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করতেই বিএনপি জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাপানের ইম্পেরিয়াল হোটেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলার মাটিতেই এসব গুপ্ত হত্যাকারীদের বিচার হবে। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান ও জানিয়েছন তিনি। বিদেশের মাটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

মে ২৮, ২০১৬
পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট - image

পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট

31 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: আসছে তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট। বৃহস্পতিবার সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে আগের মতোই বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। চেষ্টা থাকছে বিনিয়োগ ,কর্মসংস্থান বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহন করার চেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। টাকার অংকে তিন লাখ কোটি টাকার ওপরে।বড় স্বপ্ন আর বড় লক্ষ্যমাত্রার পথেই হাটতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এ যেন অনেকটা রবিঠাকুরের মতোই, কঠিনরেই ভালবাসলেন তিনি। কিন্তু সত্য যে বড় কঠিন। অর্থনীতির এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা বিনিয়োগ। যা আটকে আছে দেশের মোট উৎপাদন বা জিডিপির ২৯ শতাংশের ঘরেই। আছে ব্যাংকে খাতে নানা অনিয়ম আর দূর্নীতি। গতি নেই, সরকারের আয়ের মাধ্যম রাজস্ব আদায়েও। তারপরেও থেমে থাকতে রাজী নন অর্থমন্ত্রী । দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চান ৭.২% হারে, উচ্চ প্রবৃদ্ধির সোপানে।

মে ৩১, ২০১৬
যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের - image

যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের

06 জুন 2016, বিকাল 6:00

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুনের দায় পুলিশের কাছে স্বীকার করেছে নজেলম্যান সিরাজুল। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সিরাজুলকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী গ্রামের একটি বাড়ি থেকে এবং ইকবাল, নাসির ও নয়নকে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা জামা-কাপড়সহ একটি কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর সিরাজুল জানায়, চুরি করে তেল বিক্রির উপরি আয়ের টাকা ভাগাভাগি ও গাঁজা খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করেই ম্যানেজারসহ ২ জনকে হত্যা করা হয়েছে।

জুন ০৬, ২০১৬
আজ সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে - image

আজ সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

28 নভেম্বর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৯ নভেম্বর, মঙ্গলবার) রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে রিয়েলিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৬’। আজ প্রচার হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দেশের অন্যতম এই রন্ধনশিল্প প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। সেরা রন্ধনশিল্পীর পাশাপাশি ছাড়াও প্রথম ও দ্বিতীয় রানার আপ এবং পুষ্টিজ্ঞান বিবেচনায় অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি অর্জনকারীকে পুরস্কৃত করা হবে। সারাদেশের সাতটি বিভাগ থেকে বাছাইকৃত মোট ৪৯ জন রন্ধনশিল্পী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট ১২টি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা পাঁচজন ফাইনাল এবং গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করার সুযোগ পান। গ্র্যান্ড ফাইনালিস্ট হলেনÑ চট্টগ্রামের নাছরিন আক্তার সুমি, ঢাকার নাহিদ সুলতানা ও মৌরী ইসরাত খান, রংপুরের দিলরুবা বেগম ফ্যান্সি এবং সিলেটের মাশিয়াত বিনতে লুৎফুর মিশু। গ্র্যান্ড ফিনালে পর্বে প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহকৃত উপকরণ ব্যবহার করে একটি সালাদ আইটেম তৈরি এবং পরিবেশন করবেন। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার এলড্রিজ ম্যাক ইভান, স্যু শেফ মো. আলী এবং এমিরেটস্রে এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান। ফাইনাল ও গ্র্যান্ড ফিনালে পর্বে পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিজয়ীদের নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার অন্যান্য পর্বগুলোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কল্পনা রহমান, নূর আয়েশা চাকলাদার, তাহেরা ওয়াহিদ, লবি রহমান, নাফিজ ইসলাম লিপি এবং মো. আলী।

নভেম্বর ২৮, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo