logo
youtube logotwitter logofacebook logo

অল্প

সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ - image

সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সিরিয়ার অবরুদ্ধ এলাকায় অপুষ্টি আর অনাহারে দিন কাটাচ্ছে কমপক্ষে ৪ লাখ মানুষ। ত্রাণ সংস্থাগুলো এরই মধ্যে অবরুদ্ধ মাদায়া শহর ছেড়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। জাতিসংঘ জানিয়েছে, অনাহারে থাকা লাখো মানুষ মাদায়া, ইদলিবসহ ১৫টি শহরে অবরুদ্ধ হয়ে আছে। শনিবার এক চুক্তির মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী মাত্র ১০ শতাংশ খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার অনুমতি পায়। দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং লেবানন সীমান্তের মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত মাদায়া শহরটি প্রায় ২শ দিন ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহ’র নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ৪০ হাজার নাগরিক অধ্যুষিত দুর্যোগপূর্ণ মাদায়া শহরে প্রয়োজনের তুলনায় খুব অল্পসংখ্যক খাদ্য এবং ওষুধ মুজত রয়েছে। যে কারণে খুবই মানবেতর জীবন যাপন করছে সেখানকার বাসিন্দারা।

জানুয়ারি ১০, ২০১৬
যুক্তরাষ্ট্রের নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি - image

যুক্তরাষ্ট্রের নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

03 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো এক জনমত জরিপে, সম্ভাব্য রিপাবলিকান  প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে, এগিয়ে গেছেন ডেমক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। বার্তা সংস্থা রয়টার্সের চালানো জনমত জরীপে এই তথ্য বেরিয়ে এসেছে। গত মে মাসে অল্প সময়ের জন্য হিলারিকে পেছনে ফেলে জনমত জরিপে এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষিত নীতির বিরুদ্ধে হিলারির আক্রমণ শাণিত হওয়ার পরই, জনসমর্থনে এই পরিবর্তন ঘটে গেছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ট্রাম্পের নিজ নামে তথাকথিত বিশ্ববিদ্যালয় ও সাবেক সেনাদের জন্য তোলা অর্থের বিতরণ নিয়ে সৃষ্ট সমালোচনাও ট্রাম্পকে পিছিয়ে দিয়েছে। জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ জানিয়েছেন, তারা হিলারিকে সমর্থন করবেন, অপরদিকে ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। দুজনের কাউকেই সমর্থন করবেন না বলে জানিয়েছেন ১৯ শতাংশ ভোটার। ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত ১ হাজার ৪২১ জন ব্যক্তির সঙ্গে কথা বলে জরিপটি করা হয়।

জুন ০৩, ২০১৬
বিশেষ নাটক ‘রেশমী’ - image

বিশেষ নাটক ‘রেশমী’

05 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রেশমী’। ইমদাদুল হক মিলনের রচনায় নাটকটি পরিচালনা করেছে চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, নাদিয়া, মনিরা ইউসুফ মেমী, মেঘলা প্রমুখ। জ্যাকি বাসায় পা ভেঙ্গে পড়ে আছে। কয়দিন পর তার নতুন জায়গায় জয়েন করার কথা। তেমনি এক সকালে বাসায় আসে গ্রামের মতি মাষ্টারের মেয়ে রেশমি। খুব অল্প সময়ের মধ্যেই রেশমির সাথে সখ্যতা হয় জ্যাকির বড় বোনের। ঘরবন্দী জীবনে রেশমীর সাথে কথা বলে অনেকটা সময় কাটে জ্যাকির। একটু ভালো লাগা তৈরি হয়। রেশমি সব কিছু ভালো লাগে জ্যাকির। এভাবেই মজার মজার ঘটনা মাধ্যমে তাদের ভালোবাসার জন্ম হয়। নিজের ভালোবাসাতে চুড়ান্ত রূপ দিতে বিয়ের সিদ্ধান্ত নেয় জ্যাকি। বিয়ের কথা বলেও ফেলে। কিন্তু তখনই আসল সত্য প্রকাশিত হয়। শুরু হয় নাটকীয়তা।

জুলাই ০৫, ২০১৬
এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’ - image

এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’

27 অক্টোবর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভালোবাসা ও ভালোবাসাহীনতার গল্প নিয়ে এটিএন বাংলায় আজ (২৮ অক্টোবর) রাত ১১টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’। প্রসুন রহমানের রচনায় নাটকটি নির্মান করেছেন তরুন নির্মাতা মনন আসাদ। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের গড় হার বেড়ে চলেছে ক্রমশ। ডিভোর্স নামের এই শব্দটি মিথ্যে স্বাধীনতার নামে বড় বেশি সস্তা হয়ে গেছে। দীর্ঘ সময় চেনাজানা এবং সম্পর্কের পরও বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কিছুদিন যেতে না যেতেই বিয়ে ভেঙ্গে যাচ্ছে অবলীলায়। এই অবস্থায় সচেতনতা তৈরিতেই মূলত তৈরি হয়েছে এ নাটক। নাটকের প্রধান দুটি চরিত্রের নাম অপু ও দীপা। নববিবাহিত দম্পতি তারা। বিয়ে করেছিল একে অপরকে ভালোবেসেই। কিন্তুু কিছুদিন যেতে না যেতেই ভাঙ্গনের সুর বাজছে তাদের সংসারে। দীপার মায়ের প্ররোচনায় খুব অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদের মুখোমুখী হতে হচ্ছে তাদের। কিন্তুু আইনের মুখোমুখি হতে গিয়ে শেষ পর্যন্ত ঘটনা মোড় নেয় অন্যদিকে যার জন্য দু’জনের কেউই প্রস্তুত ছিলনা। নাটকটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন নাইম আর দীপা চরিত্রে জাকিয়া বারী মম। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তিষা, সুমন আচার্য্য, অপু, রাজীব রহমান, আরিয়ান, ঈশানা, মেঘা, মৌসুমী প্রমুখ।

অক্টোবর ২৭, ২০১৬
পৃথিবীকে রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি। - image

পৃথিবীকে রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের সময় ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সংস্থা বাসস জানায় ‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ’ শীর্ষক ইভেন্টে প্রধানমন্ত্রী তার প্রস্তাবে, পৃথিবী ও নিজেদের রায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন। পশপাশি জীববৈচিত্র্য রায় জনগণের মধ্যে বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে আইন-কানুন জোরদার করার কথা বলেন। প্যারিস সনদ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জৈববৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন বাস্তবায়নের জন্য আইন-প্রণয়নকারী অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি জানান, সরকার দেশের মোট স্থলভাগের পাঁচ শতাংশেরও বেশি এবং সামুদ্রিক জলভাগের প্রায় পাঁচ শতাংশ অঞ্চলকে ‘সংরতি ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল’ ঘোষণা করেছে।

সেপ্টেম্বর ৩০, ২০২০
৯ দিন পর আবারো শুরু যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন। - image

৯ দিন পর আবারো শুরু যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

৯ দিন পর আবারো শুরু হল দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন। ডিলারদের সাথে কারখানা কর্তৃপক্ষের সমঝোতার পর সার উত্তোলন শুরু হয়। জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়ার ১৭ জেলাসহ দেশের ২০ জেলার প্রায় ৩ হাজার ডিলার ইউরিয়া উত্তোলন করেছেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে মূল্যবান সার খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নিম্নমানের জমাট বাঁধা এ সার পাউডার বানিয়ে রি-ব্যাগ বা বিকল্প ব্যাগে করে সরবরাহ করায়, অল্পদিনের মধ্যেই পাথরের মতো জমাট বেঁধে যায়। কৃষকরা এসব সার নিতে আগ্রহী না হওয়ায় এসব সার গুদামে বা নদীরঘাটে খোলা আকাশের নীচে নষ্ট হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর থেকে ডিলাররা সার উত্তোলন বন্ধ করেছিলো।

সেপ্টেম্বর ৩০, ২০২০
রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং - image

রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং

01 আগস্ট 2022, বিকাল 6:00

এবার ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্টের মধ্যে রীতিমত বাজিমাত করেছে ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটি চরকিতে রেকর্ড পরিমাণ স্ট্রিমিং হয়েছে বলে জানান চরকি কতৃপক্ষ। তারা জানান, আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়ে জুলাই মাসে চরকি স্ট্রিমিং হয়েছে প্রায় ২ কোটি মিনিট। যা চরকির জন্য এক নতুন মাইলফলক। জুলাই মাসে দর্শক চরকিকে ২ কোটি ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৭৯ মিনিট সময় দিয়েছে। পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে চরকি নতুন এক সম্ভাবনা তৈরি করেছে। অল্প সময়েই মধ্যে দেশীয় ওটিটির এতো দ্রুততম সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়া যেনো স্বপ্ন সত্যি হওয়া। এই মাসে এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ‘সিন্ডিকেট’। ঈদুল আজহায় অর্থাৎ ১০ জুলাই মুক্তি পেয়েছিল চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজের মূল ভূমিকায় ছিলেন আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। সকলের দুর্দান্ত অভিনয় ও ডায়লগ সব মিলিয়ে সিরিজটি এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। নির্মাতা জানিয়েছেন, দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত ও অভিভূত তিনি। গল্প, অভিনয়শিল্পীদের সুন্দর পারফরম্যান্সের কারণেই দর্শকরা সিরিজটিকে এত বেশি পছন্দ করেছেন বলেও জানান তিনি। ঈদের পর জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছিল চরকি ফ্লিক ‘তনয়া’'। সত্য ঘটনা অবলম্বে নির্মিত এই কনটেন্টটিও দর্শক মহলে বেশ আলোচনায় ছিল। চরকির এই অর্জনে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত থেকে জুলাই মাসে চরকি-কে রের্কড পরিমাণ সময় দিয়ে সিন্ডিকেট স্ট্রিম করার জন্য। আমরা আশা করবো সামনের পথচলাতেও একই ভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।

আগস্ট ০১, ২০২২
বাংলাদেশের হৃদয় ভেঙে বিশ্বকাপের সেমিতে পাকিস্তান - image

বাংলাদেশের হৃদয় ভেঙে বিশ্বকাপের সেমিতে পাকিস্তান

05 নভেম্বর 2022, বিকাল 6:00

এবারের আসরে অন্যতম ফেবারিট ছিল বাবর আজমের পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হার! অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন পাকিস্তানের। টানা তিন জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে এশিয়া অন্যতম সেরা দলটি। আর পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমির স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। রোববার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১২৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে তারা। তবে পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের অল্প পুঁজি নিয়েও শুরুতেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু সোহানের ভুলে নতুন জীবন পান মোহাম্মদ রিজওয়ান। নতুন জীবন পেয়েই উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব স্কোর গড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই তৃতীয় বলে ক্যাচ তুলেছিলেন ওপেনার রিজওয়ান। ক্যাচটি ফেলে দেন উইকেটককিপার নুরুল হাসান সোহান। জীবন পেয়ে পরের বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন রিজওয়ান। শেষ পর্যন্ত খেললেন ৩২ রানের ইনিংস। ১১তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে এসে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম। অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে স্লগ করতে গিয়েছিলেন বাবর, তবে লিডিং এজে ক্যাচ গেছে শর্ট থার্ডে। তালুবন্দি করতে ভুল করেননি মুস্তাফিজুর রহমান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন বাবর। বাবরের পর টিকতে পারেনি মোহাম্মদ রিজওয়ানও। এবাদতের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন পাক উইকেটকিপার ব্যাটার। ৩২ বলে সমান সংখ্যক রান করেছেন এই ব্যাটার। ৩২ বলে ৩২ রান করে এবাদত হোসেন বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১১.২ ওভারে ২ উইকেটে পাকিস্তানের তখন ৬১ রান। তৃতীয় ব্যাটার হিসেবে নওয়াজকে রান আউটের ফাঁদে ফেলেন লিটন। ৪ রান করে বিদায় নেন। তিনি। এরপর মোহাম্মদ হারিস ২৪ রান করে বিদায় নেন। তবে শাহ মাসুদ ২৪ ও ইফতিখার ১ রান নিয়ে অপরাজিত থাকেন। এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বিশ্বকাপের সেমিফাইনালের আশায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। কিন্তু এই ম্যাচে সাকিবের বিতর্কিত আউটের পর ব্যাট হাতেও বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে টিম টাইগার্স সংগ্রহ করে ১২৭ রান। অথচ প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭০ রান তোলে টিম টাইগার্স। এরপর শাদাব খানের দুই ডেলিভারিতে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। মূলত সাকিবের বিতর্কিত আউটের পর শেষমেশ আর বড় পুঁজি গড়তে পারেনি টিম টাইগার্স। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। এছাড়া লিটন ১০,সৌম্য ২০ ও আফিফ হোসেন ২৪ রান করেন। বল হাতে পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট।

নভেম্বর ০৫, ২০২২
ব্যবসায়ীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর - image

ব্যবসায়ীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

19 নভেম্বর 2022, বিকাল 6:00

ব্যবসায়ীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কল্যাণে যত বেশি কাজ করবেন, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করবো। তিনি বলেন, ‘অনেক দেশ নিজেরাই অর্থনৈতিক মন্দা ঘোষণা দিয়ে গেছে। এখনো আমি বলতে পারি, বাংলাদেশ অন্তত অত খারাপ অবস্থায় নেই। কিন্তু আমাদের এখানে যারা শিল্পপতি আছেন, তাদের অনুরোধ করবো ইন্ডাস্ট্রি চালিয়ে অন্তত নিজের দেশের মানুষের চাহিদা পূরণের প্রচেষ্টা আপনারা নেবেন। কারণ আপনাদের জন্য অনেক সুযোগ-সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে।’ রবিবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখন আর হাওয়া ভবন নেই যে আপনাদের কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনে পাওনা বুঝাতে হয় বা এখানে-ওখানে ছোটাছুটি করতে হয়। আমরা সব ধরনের নিয়ম-শৃঙ্খলার মধ্যে দেশকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ব্যবসার ক্ষেত্র প্রস্তুত করা, সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। করোনা মহামারির যে অর্থনৈতিক অভিঘাত সারাবিশ্বে পড়েছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় মন্তব্য করে সরকারপ্রধান বলেন, অন্তত আমাদের অর্থনীতির গতিশীলতা যাতে অব্যাহত থাকে সে ব্যবস্থা আমি নিচ্ছি। এর ওপর এলো মরার ওপর খাঁড়ার ঘাঁ; ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার ফলে আমাদের ক্রয় করার সুযোগ অনেক কমে গেছে। আমরা যেসব জিনিস বাইরে থেকে আমদানি করি, সেগুলোর দাম অতিরিক্ত বেড়ে গেছে। প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা এখানেই থেমে থাকবো না, মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আমরা মেরিন ড্রাইভ করে দেবো। সেই চিন্তা আমাদের আছে। আমাদের বিশাল সমুদ্র মানুষ উপভোগ করতে পারবে। ব্লু ইকোনমির ওপর আমরা জোর দিচ্ছি। আমাদের সমুদ্র সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। কিছু কিছু কাজ আমরা শুরু করেছি। বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ নেওয়ার ফলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে, আরও আসবে। সেই সঙ্গে আমি যুব সমাজকে বলবো, শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেরা নিজেদের শিল্প-ব্যবসা গড়ে তোলেন। নিজেরা অন্য লোককে চাকরির সুযোগ করে দেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর হওয়ার পরে দক্ষিণাঞ্চে একেবারে অল্প সময়ে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়েছে। প্রথমবার সরকারে আসার পর চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করে দিয়েছিলাম। রেল-নৌ যোগাযোগ যাতে সহজ হয় সেই ব্যবস্থা করে দিচ্ছি। সব ধরনের সড়কের উন্নয়ন ব্যাপকভাবে করে দিচ্ছি। ঢাকা-চট্টগ্রাম ৪ লেন আমরা করেছি, এটা ৬ লেন করে দিলেই ভালো হতো। আগামীতে আরও উন্নত করে দেবো সে আশা আমাদের আছে। ঢাকা থেকে আরও অল্প সময়ে যাতে চট্টগ্রাম রেলে পৌঁছানো যায় তাই নতুন একটি অ্যালাইনমেন্টের কথা আমরা চিন্তা করছি। করোনা ও ইউক্রেন যুদ্ধের যে অর্থনৈতিক চাপটা আমাদের ওপর আছে এটা কমে গেলেই এ কাজগুলো আমরা করতে পারবো। নারী উদ্যোক্তা আরও বেশি আসা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসএমই ফাউন্ডেশন থেকে আমরা নারীদের জন্য বিশেষ সুবিধা দিয়েছি। প্রত্যেকটা শিল্পাঞ্চলে নারীদের আলাদা প্লট দেওয়ার ব্যবস্থা আছে। একটা সমাজে সকলে মিলে কাজ করতে হবে।’ ‘আমাদের নারী-যুব সমাজের প্রত্যেক উদ্যোক্তা যদি কাজ করে আমরা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো’ বলেন তিনি।

নভেম্বর ১৯, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo