logo
youtube logotwitter logofacebook logo

অর্থমন্ত্রী

ঢাকায় নেদারল্যান্ডসের রানি - image

ঢাকায় নেদারল্যান্ডসের রানি

15 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। সোমবার সকালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকা এসে পৌঁছান তিনি। জাতিসংঘ মহাসচিবের  ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টের বিশেষ দূত হিসেবে রানি ম্যাক্সিমা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান, সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিমিয় করবেন। পাশাপাশি তিনি ব্যাংক ও ক্ষুদ্রঋণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।

নভেম্বর ১৫, ২০১৫
লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা - image

লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

জস্ব প্রতিবেদক: অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করতে বেঁধে দেওয়া সময় পার হওয়ায়, আজ থেকে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শুধু ফাইনাল পরীক্ষা হবে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অন্য ৩৫টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। ৯ মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছিল। এরপর সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পর্যালোচনায় কমিটি করে। অর্থমন্ত্রী শিক্ষকদের ৩টি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, বেতন কাঠামোর গেজেটে তার প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ। এ পরিস্থিতিতে রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু হবে। সান্ধ্যকালীন কোর্সও এর আওতায় থাকবে।

জানুয়ারি ১০, ২০১৬
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা - image

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

26 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভি জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে কলকাতার প্রশস্ত রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন মমতা ব্যানার্জি। এরপর মমতার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার ১৭ জন নতুন মুখসহ ৪২ জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিজেপি নেতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেস যাদব, ক্রিকেটেটার সৌরভ গাঙ্গুলিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ না জেতার কারণে ওই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা। তবে গত মন্ত্রিসভার নয়জন সদস্য বাদ পড়েছেন এবার। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রীসভার সদস্যদের নিয়ে প্রথমবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করলো তৃণমূল কংগ্রেস।

মে ২৬, ২০১৬
রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা - image

রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা

29 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : কথা রাখলেন ড.মোহাম্মদ ফরাসউদ্দিন  এবং তার  নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। নির্ধারিত ৭৫ দিনের মধ্যেই রিজার্ভ চুরির পূর্নাঙ্গ তদন্ত রিপোর্ট তুলে দিলেন অর্থমন্ত্রীর হাতে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এখন অর্থমন্ত্রীর হাতে। সোমবার দুপুরে, সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এই প্রতিবেদন জমা দেয় সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, তদন্ত কমিটির অপর দুই সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং সদস্য সচিব অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস তবে ২৭ পৃষ্ঠার এই রিপোর্টে কি উঠে এসেছে, সে বিষয়ে সামান্যই জানালেন তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এর আগে ২০ এপ্রিল যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছিলেন তার সাথে অনেক ফারাক এই পূর্ণাঙ্গ রিপোর্টের। তবে রিপোর্টে উঠে এসেছে সুইফট কর্তৃপক্ষের দায়, আর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এ ঘটনার দায় এড়াতে পারে না সুইফট। রিপোর্টে উঠে এসেছে, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদেরও ভূমিকার বিশ্লেষণ। রিপোর্টটি নিয়ে তাৎক্ষনিক মন্তব্য করেননি অর্থমন্ত্রী। আবার রিপোর্টের বিষয়টি গোপনও রাখতে চান না। আর অর্থমন্ত্রী জানালেন, শিগগিরই এটি জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন ‘এখনো প্রতিবেদনটি পড়েননি। তবে ১৫-২০ দিনের মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হবে’। এর আগে, ফরাসউদ্দিন যখন তার অন্তর্বর্তীকালীন বিষয়বস্তু তুলে ধরছিলেন, তখনও তিনি সুইফট কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত নন বলেও জানিয়েছিলেন। তবে পূর্নাঙ্গ রিপোর্টে ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে কিনা তা পরিষ্কার করেননি তদন্ত কমিটির প্রধান ফরাসউদ্দিন। গত ফেব্রুয়ারিতে, হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮০০ কোটি ডলার চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রণালয় ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে গেলো মার্চে। আর তাদের রিপোর্ট জমা দেয়ার জন্য ৭৫ দিন সময় দেয়া হয়। আর তদন্ত কমিটি ঠিক ৭৫ তম দিনেই তাদের রিপোর্ট দিল অর্থ মন্ত্রীর কাছে।

মে ২৯, ২০১৬
পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট - image

পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট

31 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: আসছে তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট। বৃহস্পতিবার সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে আগের মতোই বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। চেষ্টা থাকছে বিনিয়োগ ,কর্মসংস্থান বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহন করার চেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। টাকার অংকে তিন লাখ কোটি টাকার ওপরে।বড় স্বপ্ন আর বড় লক্ষ্যমাত্রার পথেই হাটতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এ যেন অনেকটা রবিঠাকুরের মতোই, কঠিনরেই ভালবাসলেন তিনি। কিন্তু সত্য যে বড় কঠিন। অর্থনীতির এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা বিনিয়োগ। যা আটকে আছে দেশের মোট উৎপাদন বা জিডিপির ২৯ শতাংশের ঘরেই। আছে ব্যাংকে খাতে নানা অনিয়ম আর দূর্নীতি। গতি নেই, সরকারের আয়ের মাধ্যম রাজস্ব আদায়েও। তারপরেও থেমে থাকতে রাজী নন অর্থমন্ত্রী । দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চান ৭.২% হারে, উচ্চ প্রবৃদ্ধির সোপানে।

মে ৩১, ২০১৬
মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাবি - image

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাবি

05 জুলাই 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নাদিম জাহাবি। গত মঙ্গলবার তাঁর পূর্বসূরি ঋষি সুনাক পদত্যাগ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নাদিম জাহাবিকে তাঁর স্থলাভিষিক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ৫৫ বছর বয়সী নাদিম জাহাবি দেশটির অর্থনীতির এক সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করছেন। বিগত প্রায় তিন দশকের মধ্যে ব্রিটেন বর্তমানে বেশ বড় ধরনের মূল্যস্ফীতিতে ভুগছে। সামনের দিনগুলোতে তাঁর জন্য দেশটির সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নাগালে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর আগে নাদিম জাহাবি ব্রিটেনের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তাঁরা মান বজায় রেখে বরিস জনসনের সরকার পরিচালনার সক্ষমতার দিকেই ইঙ্গিত করেন। কোভিড লকডাউনে আইন ভেঙে পার্টি করার অভিযোগ থেকে মুক্তি পেতে না পেতেই দুই মন্ত্রীর পদত্যাগ বরিস জনসন ও তাঁর সরকারের জন্য বেশ বড় ধরনের হুমকি বলেই মনে করা হচ্ছে। সাজিদ জাভিদ বলেছেন, একগাদা কেলেঙ্কারির পর জাতীয় স্বার্থ বজায় রেখে বরিস জনসন সরকার পরিচালনা করতে পারবেন এ বিষয়ে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় দায়িত্ব পালনে তাঁর বিবেক সায় দিচ্ছে না। তিনি আরও বলেছেন, ‘অনেক আইনপ্রণেতাসহ সাধারণ জনগণ মনে করে বরিস জনসন জাতীয় স্বার্থ বজায় রেখে সরকার পরিচালনা করতে সক্ষম নন।’ বরিসের কাছে পদত্যাগপত্রে জাভিদ লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আপনার নেতৃত্বে বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাই আপনি আমার আস্থা হারিয়েছেন।’ এদিকে ঋষি সুনাক জানিয়েছেন, তিনি অনিচ্ছা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ যেভাবে সরকার চলছে, সেভাবে চলতে পারে না। তিনি এক টুইটে বলেছেন, ‘জনগণের আশা সরকার সবকিছু সঠিক ও যথাযথভাবে পরিচালনা করবে।’ তাঁর মতেও বরিস জনসন সরকার পরিচালনার ক্ষেত্রে যথাযথ দক্ষতার পরিচয় দিতে পারেননি।

জুলাই ০৫, ২০২২
‘নিখোঁজ’ বরিস জনসন - image

‘নিখোঁজ’ বরিস জনসন

05 আগস্ট 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বরিস জনসনের হদিস জানতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে যোগাযোগ করেছিল এএফপি। সেখানকার কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ছুটি কাটাচ্ছেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন— এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের কোনো কর্মকর্তা। যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা টাইমসের এক প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, বরিস জনসন তার স্ত্রী ক্যারি সাইমন্ডসের সঙ্গে বর্তমানে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় রয়েছেন; সেখানে বিলম্বিত মধুচন্দ্রিমা উদযাপন করছেন তারা। কিন্তু এই তথ্যের সপক্ষে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি পত্রিকাটি। ফলে, তিনি বর্তমানে কোথায় রয়েছেন— তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। ব্রিটেনের বাণিজ্য, বিদ্যুৎ ও শিল্পমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং এএফপিকে বলেন, ‘আমি জানিনা বরিস জনসন এখন কোথায়। তবে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি নিয়মিত যোগাযোগ রাখছি।’ লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে নিজ দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির এমপিদের প্রচণ্ড চাপের মুখে গত ৭ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি একরকম নিশ্চিত হয়ে যায়। তবে এ দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যে দুজন বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন, তারা হলেন— দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস ও বর্তমান সরকারের সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক।

আগস্ট ০৫, ২০২২
ভয়ংকর অর্থ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র - image

ভয়ংকর অর্থ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

15 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

কংগ্রেস যদি যথাযথ পদক্ষেপ নিতে সক্ষম না হয় তাহলে আসছে জুলাই মাসেই যুক্তরাষ্ট্র অর্থনৈতিক স্থবিরতায় আক্রান্ত হতে পারে এবং কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প থমকে দাঁড়াতে পারে। কংগ্রেসনাল বাজেট অফিস কর্তৃক যুক্তরাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতির ওপর বুধবার ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত রিপোর্টে এমন পরিস্থিতির আশংকা প্রকাশ করা হয়েছে। বাজেট অফিস উল্লেখ করেছে, সরকারি কোষাগার থেকে ফেডারেল কর্মকাণ্ড অব্যাহত রাখতে ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৩১.৪ ট্রিলিয়ন ডলার। তা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। তাই কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে ঋণের সীমা বৃদ্ধি অথবা এ পর্যন্তই স্থির রাখতে। বৃদ্ধি করা না হলেও ফেডারেল কর্মকাণ্ড অব্যাহত রাখা সম্ভব হবে যদি ১৮ এপ্রিল পর্যন্ত গত বছরের ট্যাক্স রিটার্নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে (জরিমানা ছাড়া) অনেক বেশি পরিমাণের অর্থ জমা হয়। তবে নানাবিধ কারণে সে ধরনের অর্থ জমা হবে বলে কেউই মনে করছেন না। অর্থাৎ কংগ্রেসকে ঋণের সীমা বাড়াতে হবে এবং এটাই চাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিপাবলিকানরা ডেমক্র্যাটদের পাশে দাঁড়ানোর ব্যাপারে সম্মত হননি বলে ক্যাপিটল হিল সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গতমাসে বাইডেনের অর্থমন্ত্রী (ট্রেজারী সেক্রেটারি) জ্যানেট ইয়েলেন কংগ্রেসের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন যেখানে উল্লেখ করা হয় উদ্ভুত পরিস্থিতির তথ্য। সেখানে অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে বিশেষ একটি ব্যবস্থায় ‘ঠেকার কাজ চালিয়ে নেয়া হচ্ছে’। তাই যত দ্রুত সম্ভব ঋণের পরিমাণ ৩১.৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়ানোর উদাত্ত আহ্বান উচ্চারিত হয় ঐ পত্রে। অন্যথায় ফেডারেল সরকারের জনগুরুত্বপূর্ণ অনেককিছু থমকে দাঁড়াবে-যা কারো জন্যই শুভ কিছু হবে না। অর্থাৎ সরকার খেলাপিতে চিহ্নিত হবে, যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক স্থবিরতায় আক্রান্ত তা ঢেকে রাখা সম্ভব হবে না। পরিণতিতে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশংকা করেন অর্থমন্ত্রী। কংগ্রেসনাল বাজেট অফিসের এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, অর্থ সংকট ঠেকানোর বিশেষ ব্যবস্থা কোনমতে জুলাই পর্যন্ত অব্যাহত রাখা সম্ভব হবে। এবং তা সর্বোচ্চ সেপ্টেম্বর পর্যন্ত টেনে নেয়া যেতে পারে। এহেন অবিশ্বাস্য পরিস্থিতির আশংকা প্রকাশ করে এই রিপোর্টে বলা হয়েছে, ‘অসাধারণ ব্যবস্থা শেষ হওয়ার আগে ঋণের সীমা বাড়ানো বা স্থগিত করা না হলে, সরকার তার ব্যয়-বরাদ্দ সম্পূর্ণরূপে পরিশোধে অক্ষম হবে। ফলস্বরুপ, সরকারকে জনগুরুত্বপূর্ণ অনেক কাজের অর্থ প্রদান করতে বিলম্ব করতে হবে, যা সরকারের অপারগতার সামিল হবে। খেলাপিতে চিহ্নিত হবে বাইডেন প্রশাসন।’ প্রসঙ্গত: উল্লেখ্য যে, সামাজিক নিরাপত্তা সুবিধাগুলো মাসে চারবার বিতরণ করা হয় যার পরিমাণ ১০০ বিলিয়ন ডলার। মেডিকেয়ার অ্যাডভান্টেজ হেলথকেয়ার প্ল্যান (চিকিৎসা-সেবা) এবং মেডিকেয়ার পার্ট-ডি প্রেসক্রিপশন ড্রাগ প্ল্যানের জন্য অর্থ প্রদানও মাসের প্রথম তারিখে করা হয়, এখাতে লাগে ৪০ বিলিয়ন ডলার। এছাড়া প্রতিমাসের শুরুতেই সামরিক, বেসামরিক কর্মচারি, ভেটের‌্যান্স এবং অন্যদের বেতন বা সুবিধার প্রায় ২৫ বিলিয়ন ডলার বিতরণ করা হয়। একইসময়ে মাসের ১৫ তারিখ এবং শেষ দিনে কোষাগার থেকে নেয়া ঋণের সুদ প্রদান করতে হয়। আরো উল্লেখ্য, ইতিমধ্যেই গতবছরের আয়-ব্যয়ের ওপর ট্যাক্স রিটার্ন শুরু হয়েছে। স্বল্প ও মাঝারি আয়ের লক্ষ লক্ষ আমেরিকান ফেডারেল ও রাজ্য থেকে অনেক অর্থ পাবেন পুষ্টিকর খাদ্যসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ। অর্থাৎ বিপুল পরিমাণের অর্থ লাগবে এখাতে। এটি অবশ্য পুষিয়ে নেয়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা কর্পোরেট আয়ের ত্রৈমাসিক কিস্তি ১৮ এপ্রিলের মধ্যে পরিশোধের মাধ্যমে। জানা গেছে, হোয়াইট হাউজ কংগ্রেসকে ঋণের সীমা বাড়ানোর আহবান জানিয়ে ইতিমধ্যেই রিপাবলিকান নেতাদের সাথে বৈঠকও করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে বিলের ব্যাপারে সরাসরি সম্মতি প্রকাশ না করে রিপাবলিকানরা ব্যয় সংকোচনের পরামর্শ দিয়েছেন এবং জনগুরুত্বপূর্ণ অনেক প্রকল্পে কাটছাটের কথা বলেছেন। বাইডেন কিংবা ডেমক্র্যাটরা এ অবস্থায় বিব্রত। তবে দেন-দরবার অব্যাহত রয়েছে সবকিছু স্বাভাবিকভাবে চালিয়ে নেয়ার লক্ষ্যে। এমনি একটি কঠিন পরিস্থিতির মধ্যেই মার্চে হোয়াইট হাউজ সামনের অর্থ বছরের বাজেট পেশ করবে।

ফেব্রুয়ারি ১৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo