logo
youtube logotwitter logofacebook logo

অনুমতি

শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরের মানুষ’ - image

শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরের মানুষ’

15 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (১৬ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘরের মানুষ’ এর শেষ পর্ব। ইদ্রিস হায়দার এর রচনা ও পরিচালনায় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ঈশানা, সাবেরী আলম, হাসান মাসুদ, বন্যা মির্জা, আরমান পারভেজ মুরাদ, খালেকুজ্জামান, মিশু, ওয়ালিউল হক রুমী প্রমুখ। হাসান মাসুদ ও বন্যা মির্জা স্বামী-স্ত্রী। দুজনা’র সুখের সংসার। তাদের সংসারে রয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তান। চাকুরিজীবি হাসান মাসুদ মেয়েকে সময় দিতে না পারলেও বন্যা মেয়েকে লালন পালন করেই সময় কাটায়। মেয়েকে কখনই বাবার অভাব বুঝতে দেয় না মা। তিনজনের সংসার ভালোই চলছিল। একটু একটু করে মেয়েটি বড় হয়ে ওঠে। মেয়ে বড় হওয়ার সাথে সাথে বন্যা চাকরী করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসান মাসুদ তাকে চাকরী করতে দিতে রাজি হয় না। এই নিয়ে দুজনার মধ্যে মনোমালিন্য শুরু হয়। হাসান মাসুদ চায় বন্যা তার মেয়েকে সময় দিক। সে ভালো চাকরী করছে, একাই সংসার সামাল দিতে পারবে। অন্যদিকে বন্যা মনে করে তার স্বামী তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। চাকরী করা নিয়ে বিবাদের এক পর্যায়ে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করে। বন্যার পুরনো বন্ধু আরমান পারভেজ মুরাদ পেয়ায় উকিল। সে বন্যাকে ডিভোর্স দিতে উদ্বুদ্ধ করে। একমাত্র মেয়েকে বাবা-মা দুজনের কাছে রাখতে চাইলে শুরু হয় নতুন দন্দ্ব। কোর্টের রায়ে বাবা-মা মেয়েকে এক সপ্তাহ করে কাছে রাখার অনুমতি পায়। কিন্তু এরপরেও শুরু হয় নতুন করে জটিলতা।

নভেম্বর ১৫, ২০১৫
রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিকসহ আটক ৩ - image

রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিকসহ আটক ৩

29 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: দায়িত্বপালনকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, ক্যামেরাপার্সন রবিউল ইসলাম খোকনসহ ৩ জনকে আটক করা হয়েছে। পুঠিয়া পৌরসভার বিজিবি ক্যাম্প থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। রাজশাহী বিজিবির সিও শাজাহান সিরাজের অনুমতি নিয়ে পুঠিয়া ক্যাম্পে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রিপোর্ট করতে গেলে তাকে আটক করেন ইউএনও নুরুজ্জামান। ইউএনও পুলিশকে জানিয়েছেন বিনা অনুমতিতে বিজিবি ক্যাম্পে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। অপরদিকে নির্বাচন কমিশন সচিবকে জানিয়েছেন একজন প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাকে আটক করা হয়েছে। তার দুধরনের বক্তব্য বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন আটককৃতদের স্বজনরা।

ডিসেম্বর ২৯, ২০১৫
নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি - image

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি

02 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভব না হলে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ হঠাৎ করে ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে সংঘাত-সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য বিএনপির কর্মসূচি বানচাল করা। এ সময় তিনি বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। গত ৩০ ডিসেম্বর রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত হয়। পরদিন দলের পক্ষ থেকে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়। শনিবার বিএনপির যৌথ সভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারি জনসভা করার ঘোষণা দেন। এর পরপরই শনিবার রাতে আওয়ামী লীগও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ঢাকা মহানগরের ১৮টি স্থানে সভা-সমাবেশের কর্মসূচি দিয়েছে।

জানুয়ারি ০২, ২০১৬
সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ - image

সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সিরিয়ার অবরুদ্ধ এলাকায় অপুষ্টি আর অনাহারে দিন কাটাচ্ছে কমপক্ষে ৪ লাখ মানুষ। ত্রাণ সংস্থাগুলো এরই মধ্যে অবরুদ্ধ মাদায়া শহর ছেড়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। জাতিসংঘ জানিয়েছে, অনাহারে থাকা লাখো মানুষ মাদায়া, ইদলিবসহ ১৫টি শহরে অবরুদ্ধ হয়ে আছে। শনিবার এক চুক্তির মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী মাত্র ১০ শতাংশ খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার অনুমতি পায়। দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং লেবানন সীমান্তের মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত মাদায়া শহরটি প্রায় ২শ দিন ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহ’র নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ৪০ হাজার নাগরিক অধ্যুষিত দুর্যোগপূর্ণ মাদায়া শহরে প্রয়োজনের তুলনায় খুব অল্পসংখ্যক খাদ্য এবং ওষুধ মুজত রয়েছে। যে কারণে খুবই মানবেতর জীবন যাপন করছে সেখানকার বাসিন্দারা।

জানুয়ারি ১০, ২০১৬
‘বিএনপির জাতীয় কাউন্সিল ১৯ মার্চ’ - image

‘বিএনপির জাতীয় কাউন্সিল ১৯ মার্চ’

05 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবেই বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, কাউন্সিল অনুষ্ঠানের জন্য সম্ভাব্য তিনটি স্থানের নাম দিয়ে গণপূর্ত কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি চাওয়া হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।  তবে ডিএমপি থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। কাউন্সিলকে সফল করতে সারা দেশের দলীয় নেতা-কর্মীদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী।

ফেব্রুয়ারি ০৫, ২০১৬
স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা, খুলল শাহ আমানত - image

স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা, খুলল শাহ আমানত

21 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : ঘুর্নিঝড়ের পর স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা। বিরূপ আবহাওয়ার কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল সোয়া আটটায় ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহ আমানতে নামে । শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এদিকে, স্বাভাবিক হতে শুরু করেছে সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম। শনিবার বিকেলে ঝড়ের দাপট কমে যাওয়ার পর ৭ থেকে ৩ নামিয়ে আনা হয় সংকেত। চট্টগ্রাম বন্দরে অনুমতি দেওয়া হয় পণ্য ওঠানামায় । মংলা বন্দরে শনিবার রাত থেকেই বন্দর জেটি, কন্টেইনার ইয়ার্ড ও পশুর চ্যানেলে থাকা দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে। এছাড়া বিদেশী জাহাজ আসা যাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বঙ্গোপসাগরসহ অভ্যন্তরীণ নৌরুটে চলাচল করতে শুরু করেছে সকল ধরণের পণ্যবাহী নৌযান।  

মে ২১, ২০১৬
বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি - image

বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি

29 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: হজের সময় বিক্ষোভ করার অধিকারসহ কিছু বিশেষ সুবিধা চাওয়ার দাবি নাকচ করায়, ইরান তাদের নাগরিকদের হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজ বিষয়ে চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চেয়েছিল। যার মধ্যে বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে তাদের দাবি ফিরিয়ে দেয়া হয়। এ কারণেই ইরান এবার তাদের নাগরিকদের হজে পাঠাচ্ছে না বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এক বক্তৃতায়, সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার জন্য ইরানকে দায়ী করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গত বছর হজে, ক্রেন দুর্ঘটনায় শতাধিক ইরানি হাজি নিহত ও শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকরের ঘটনায়, দু দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।

মে ২৯, ২০১৬
শিক্ষক হত্যা চেষ্টা : ১০ দিনের রিমান্ডে ফাহিম - image

শিক্ষক হত্যা চেষ্টা : ১০ দিনের রিমান্ডে ফাহিম

16 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার মামলায় ঘটনাস্থল থেকে জনতার হাতে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি সদস্য গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সদর থানার পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় জানান, ফাহিমকে শুক্রবার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ডে নিয়ে ফাহিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত বুধবার বিকেলে সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন যুবক। তারা শহরের কলেজ গেইট এলাকায় রিপনের বাসার কড়া নেড়ে ঘরে ঢোকে এবং এরপর চাপাতি দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে বলে পুলিশের তথ্য। রিপনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ফাহিমকে আটক করে। আহত শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন এস আই আইয়ুব আলী। তদন্তের দায়িত্ব দেওয়া হয় একই থানার এসআই বারেক করিম হাওলাদারকে। থানার ওসি জিয়াউল মোরশেদ জানান, ফাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাচেষ্টায় জড়িত আরও পাঁচজনের নাম বলেন। ওই ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয় মামলার এজাহারে। ঘটনাস্থল থেকে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিমছাড়া বাকি পাঁচজন হলো, সালমান তাসকিন, শাহরিয়ার হাসান, জাহিন, রায়হান ও মেজবাহ। ওসি আরও বলেন, ‘ফাহিম নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। দেশের দক্ষিণাঞ্চলে জঙ্গি কর্মকাণ্ড বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে মাদারীপুরে প্রথম হামলা চালায় তারা।’

জুন ১৬, ২০১৬
মুক্তির পথে সাফি উদ্দিন সাফির ”মিসড কল” - image

মুক্তির পথে সাফি উদ্দিন সাফির ”মিসড কল”

11 নভেম্বর 2016, বিকাল 6:00

চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবিটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। গত বৃহস্পতিবার সেন্সরবোর্ড ছবিটিকে প্রিমিয়ারের অনুমতি দেয়া হয়েছে। সেন্সর থেকে মুক্তি পাওয়ার পর পরিচালক সাফি বলেন, অনেক চড়াই-উতরাই পার করে ‘মিসড কল’ এর জয় হলো। শিগগিরই আসছে, জানুয়ারী মাসের হয়তো কোন এক শুক্রবারে দেখা যাবে সিনেমাটি। ‘মিসড কল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, শুদ্ধতা, মুগ্ধতা । এছাড়া আরো রয়েছেন  মিশা সওদাগর, বাপ্পারাজ, কাজী হায়াত, সাদেক বাচ্চু , মাযহারুল ইসলাম নিরব,এলাহান উদ্দিন,উজ্জ্বল সহ অনেকেই। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হয়। রোমান্টিক-অ্যাকশন ও কমেডি ঘরানার এই ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন ছবির নায়িকা শুদ্ধতা।

নভেম্বর ১১, ২০১৬
বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। - image

বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ।

27 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

করোনা মহামারির কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। রিয়াদ, মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনস এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্যালয়ের সামনে দিনভর জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহে নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইনস কর্র্তৃপ বলছে, আগামী ৪ অক্টোবর থেকে আবারো টোকেন দেয়া শুরু হবে।

সেপ্টেম্বর ২৭, ২০২০
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo