logo
youtube logotwitter logofacebook logo

অগ্রাধিকার

ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’ - image

ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’

14 ফেব্রুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৫ ফেব্র“য়ারি) রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’। মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ। খেয়া রেডিও জকি। চাকরীটা করে সে একেবারে নিজের ভালো লাগার জন্য। কাক ডাকা ভোরে শ্রোতারা এসএমএসে বা ফোন করে পছন্দের গান শুনতে চায় তখন তার ভীভণ ভালো লাগে। প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে ১০টা পর্যন্ত বকর বকর, তারপর ক্লাস। এভাবেই পার করেছে তিনচি বছর। খেয়া চৌধুরীর এখন অনেক ফ্যান। পড়াশোনার পাট চুকিয়ে এখন সে বেকার। প্রতিদিনের মতো ভোরে বাসা থেকে বেরিয়ে রেডিও স্টেশনে যাওয়া তারপর বাসায় ফিরে মাকে টুকটাক রান্নায় হেল্প করা, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, তারপর আর সময় কাটেনা। বড় একা লাগে। একদিন নিউজ ব্রেকে ক্যান্টিনে চা খেতে খেতে খেয়ার চোখ আটকে যায় একটা চাকরীর বিজ্ঞাপনে। চোখ ছাড়াবড়া হয়ে যায় বিজ্ঞাপনের শর্ত দেখে। বিবাহিত মেয়েদের চাকরীতে অগ্রাধিকার, শর্ত প্রযোজ্য। হাঁসিতে ফেটে পড়ে খেয়া। মা’ও হেঁসে ওঠে হো হো করে। মাকে চমকে দিয়ে ইন্টারভিউ দিতে রাজি হয় খেয়া। ম তাকে বোঝানোর চেষ্টা করে, এটা অন্যায়। বিবাহিত না হয়েও বিবাহিত এর অভিনয় করে চাকরী নেয়াটা ঠিক নয়। কিন্তু খেয়া ইন্টারভিউ দিবেই দিবে। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকে বিভিন্ন রকম মজার ঘটনা।

ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ - image

ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’

06 মার্চ 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০৭ মার্চ) রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’। মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ। খেয়া রেডিও জকি। চাকরীটা করে সে একেবারে নিজের ভালো লাগার জন্য। কাক ডাকা ভোরে শ্রোতারা এসএমএসে বা ফোন করে পছন্দের গান শুনতে চায় তখন তার ভীভণ ভালো লাগে। প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে ১০টা পর্যন্ত বকর বকর, তারপর ক্লাস। এভাবেই পার করেছে তিনচি বছর। খেয়া চৌধুরীর এখন অনেক ফ্যান। পড়াশোনার পাট চুকিয়ে এখন সে বেকার। প্রতিদিনের মতো ভোরে বাসা থেকে বেরিয়ে রেডিও স্টেশনে যাওয়া তারপর বাসায় ফিরে মাকে টুকটাক রান্নায় হেল্প করা, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, তারপর আর সময় কাটেনা। বড় একা লাগে। একদিন নিউজ ব্রেকে ক্যান্টিনে চা খেতে খেতে খেয়ার চোখ আটকে যায় একটা চাকরীর বিজ্ঞাপনে। চোখ ছাড়াবড়া হয়ে যায় বিজ্ঞাপনের শর্ত দেখে। বিবাহিত মেয়েদের চাকরীতে অগ্রাধিকার, শর্ত প্রযোজ্য। হাঁসিতে ফেটে পড়ে খেয়া। মা’ও হেঁসে ওঠে হো হো করে। মাকে চমকে দিয়ে ইন্টারভিউ দিতে রাজি হয় খেয়া। ম তাকে বোঝানোর চেষ্টা করে, এটা অন্যায়। বিবাহিত না হয়েও বিবাহিত এর অভিনয় করে চাকরী নেয়াটা ঠিক নয়। কিন্তু খেয়া ইন্টারভিউ দিবেই দিবে। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকে বিভিন্ন রকম মজার ঘটনা।

মার্চ ০৬, ২০১৭
বাংলাদেশের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা - image

বাংলাদেশের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা

06 আগস্ট 2022, বিকাল 6:00

‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী ঘণ্টাখানেক বৈঠক করেন। এরপর তারা চারটি চুক্তি ও সমঝোতা সই করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীন পৃথিবীর সব রাষ্ট্রের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে যৌথ সহযোগিতা চায়। এ উদ্যোগে তারা বাংলাদেশকে পাশে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় উল্লেখ করেছেন, কিছু রাষ্ট্র আছে, যারা ভুল বোঝে বা চীনকে ভুলভাবে ব্যাখ্যা করে। ওই বিষয়ে কিছুটা কথা হয়েছে। ওয়াং ই এমন এক সময়ে ঢাকায় এলেন, যখন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীনের প্রেসিডেন্ট সম্প্রতি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের (জিএসআই) মতো উদ্যোগের ঘোষণা দিয়েছেন। চীন এসব উদ্যোগে বাংলাদেশকে পাশে চায়। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি না, তা জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এটা একটি রুদ্ধদ্বার বৈঠক। নিয়ম অনুযায়ী তারা যেটা বলেছেন, তা জনসমক্ষে কতটা আনা হবে, সেটা তাদের বিষয়। অবশ্যই এ ব্যাপারে (তাইওয়ান, জিডিআই ও জিএসআই) বিস্তারিত আলোচনা হয়েছে। তারা এসব বলেছেন। এটা আলোচনার বিষয় নয়। আমাদের অগ্রাধিকারে আরও অন্যান্য বিষয় আছে। তবে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। এক চীন নীতি নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন। আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি বলে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি তাদের বিষয়। আমরা তো জানি যে তাইওয়ান ইস্যুতে তারা আন্তর্জাতিক রীতিনীতি মানার বিষয়টিতে জোর দেয়। তারা আমাদের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। চুক্তি গুলো হচ্ছে পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক। দুই দিনের সফরে ওয়াং ই গতকাল শনিবার বিকেলে ঢাকায় আসেন। সফরের দ্বিতীয় দিনে আজ সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে প্রাতরাশ বৈঠকে অংশ নেন।

আগস্ট ০৬, ২০২২
ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব সামাধান করতে চায় চীন - image

ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব সামাধান করতে চায় চীন

17 এপ্রিল 2023, বিকাল 6:00

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চায় চীন। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন ক্যাং ইসরায়েল এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে এই প্রস্তাব দেন। চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম জিনহুয়ার খবর অনুসারে, পুনরায় শান্তি আলোচনা শুরু করতে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়কে রাজনৈতিক সাহস দেখাতে উৎসাহ প্রদান করেছে বেইজিং। চীন এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রস্তুত বলেও জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন ক্যাং বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান সাম্প্রতিক উত্তেজনা নিয়ে চীন উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার হলো, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং সংঘাত যেন আরও তীব্র এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-ফিলিস্তিনে বিবাদমান উভয়পক্ষকে শান্ত, নিবৃত্ত এবং যেকোনো ধরনের উত্তেজনাকর বিবৃতি কিংবা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘সংঘাত নিরসনে মূখ্য বিষয় হলো ‘শান্তি আলোচনা’ শুরু করা এবং ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’ বাস্তবায়ন  করা।’ চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে চীনের ভূমিকার কথাও উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী কিন ক্যাং বলেন, সৌদি আরব এবং ইরান সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে। সংলাপের মাধ্যমে পার্থক্য দূর করার এটি একটি খুব ভালো নজির বলেও উল্লেখ করেন তিনি।

এপ্রিল ১৭, ২০২৩
‘লিটনকে আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল’ - image

‘লিটনকে আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল’

06 মে 2023, বিকাল 6:00

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) প্রথমবারের মতো ডাক পেয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। সেই ম্যাচে লিটন ব্যাট হাতে করেছিলেন মোটে ৪ রান। এরপর উইকেটেরর পেছনেও ছিলেন ব্যর্থ। মিস করেছিলেন দু'টি স্ট্যাম্পিং। আইপিএলে নিজের অভিষেকে এমন পারফরম্যান্স করার পর আর মাঠে নামার সুযোগ হয়নি লিটনের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন লিটনকে আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল। শনিবার (৬ মে) ইংল্যান্ডে গণমাধ্যমের মুখোমুখি হন জালাল। এ সময় তিনি আরও জানান যে আইপিএল সবাইকে সমান চোখে দেখে না। জালাল ইউনুস আইপিএল ইস্যুতে বলেন, ‘আমিও দেখেছি কম বেশি সব ম্যাচই। হয়তো অন্যদের অগ্রাধিকার আমাদের চেয়ে বেশি। তবে আমার মনে হয় এটা হওয়া উচিত নয়।’ ‘সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত। মুস্তাফিজ অনেকদিন ধরেই আইপিএল খেলছে। সাকিবও অনেকদিন ধরে খেলে। লিটন প্রথমবার গিয়েছিল, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল। আমার মনে হয় না তারা সবাইকে সমান চোখে দেখে।’-আরও যোগ করেন তিনি।

মে ০৬, ২০২৩
১৩৫ বাংলাদেশিকে সুদান থেকে জেদ্দায় নেওয়া হচ্ছে - image

১৩৫ বাংলাদেশিকে সুদান থেকে জেদ্দায় নেওয়া হচ্ছে

06 মে 2023, বিকাল 6:00

সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া ৬৭৫ বাংলাদেশির মধ্যে ১৩৫ জনকে সৌদি আরবের সামরিক উড়োজাহাজে করে জেদ্দায় নেওয়া হচ্ছে। সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আজ রবিবার সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বাংলাদেশিদের নিয়ে যাত্রা শুরু করবে। উড়োজাহাজটি জেদ্দার বাদশাহ আবদুল্লাহ বিমানঘাঁটিতে অবতরণ করবে বলেও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। সূত্র জানায়, ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় নিতে কিছুটা সময় লাগছে। সৌদি সরকারের সহযোগিতায় ১৩৫ জনকে একটি ফ্লাইটে করে আজ জেদ্দায় নেওয়া হচ্ছে। তাদের মধ্যে নারী-শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তীতে জেদ্দায় নেওয়া হবে। তবে তাদের জন্য ফ্লাইট বা জাহাজ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে তাদেরও যেন দ্রুত জেদ্দায় নেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বা‌সে ক‌রে তাদের সেখানে নেওয়া হয়। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বল‌ছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মে ০৬, ২০২৩
ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন আসবে সেপ্টেম্বরে : রেলমন্ত্রী - image

ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন আসবে সেপ্টেম্বরে : রেলমন্ত্রী

15 মে 2023, বিকাল 6:00

  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছবে ট্রেন। এর জন্য দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারি-কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।’ আজ মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রথমে আইকনিক স্টেশন, এরপর রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলহাজার রেললাইন কাজ পরিদর্শনে যান। এসময় রেলমন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়াস্থ নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃশ্য নন্দন। যার নিমার্ণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল মাত্র কক্সবাজারে গর্ব না; এটি বাংলাদেশের গর্বও বটে।’ এসময় দোজাহারি-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, ‘করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বিদেশ থেকে যেসব উপকরণ আনতে হয়েছে তাও মজুদ রয়েছে। এখন বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী হবে।’ ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজারে এই রেলপথ। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের এ রেলপথে পর্যটকরা দেখবেন নানা প্রাকৃতিক সৌন্দর্য বলে মন্তব্য করেন তিনি।

মে ১৫, ২০২৩
৪১৫ হজ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম ফ্লাইট - image

৪১৫ হজ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম ফ্লাইট

20 মে 2023, বিকাল 6:00

চলতি বছর ৪১৫ জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আজ ভোর রাত ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি সৌদি স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছাবে। এছাড়াও, বিমানের আরও ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে। বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী খান বলেন, প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিট আধুনিকায়নের ফলে সক্ষমতা বাড়ায় ২০১৯ সাল থেকে বিমান তাদের নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ পরিবহন কার্যক্রম পরিচালনা করছে। এবছরও হজযাত্রী পরিবহনে বিমান তাদের ৪টি অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং-৭৭৭ ইআর এবং ১টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারসহ মোট ৫টি উড়োজাহাজ ব্যবহার করবে। এবছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

মে ২০, ২০২৩
ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে যোগ দিতে জেনেভায় প্রধানমন্ত্রী - image

ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে যোগ দিতে জেনেভায় প্রধানমন্ত্রী

13 জুন 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এ তথ্য জানান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি ১৪ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থলে সাক্ষাৎ করবেন। পরে, প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। বুধবার বিকেলে, প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে আইএলও’র এডিজি ও আঞ্চলিক পরিচালক তাকে অভ্যর্থনা জানাবেন। গেট থেকে সভাস্থল পর্যন্ত লাল গালিচা বিছানো হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে। শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করবেন। পরে তিনি আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যায় আইএলও এর সদর দফতরে উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের জন্য ডিজি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। ১৫ জুন, প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) অফিসে ডাব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সাথে একটি বৈঠকের পরে ‘এ টক অ্যাট দ্য ডাব্লিউইএফ’-এ তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সন্ধ্যায়, ডাব্লিউটিও মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থলে সাক্ষাত করবেন। সন্ধ্যায় তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। শেখ হাসিনা ১৬ জুন সকাল ১১টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১৭ জুন তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। ‘দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩: সকলের জন্য সামাজিক ন্যায়’ হচ্ছে সামাজিক ন্যায়বিচারের সমর্থনে অধিকতর, সমন্বিত এবং সুসংগত পদক্ষেপের প্রয়োজনে বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার একটি উচ্চ-পর্যায়ের ফোরাম। এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দেবে। আন্তর্জাতিক শ্রম অফিসের ৩৪৭তম অধিবেশনে গভর্নিং বডি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার সাবেক প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী, এবং নিয়োগকর্তা ও শ্রমিকদের প্রতিনিধিসহ বেশ কয়েকজন উচ্চ-পর্যায়ের অতিথি সম্মেলনে ভাষণ দেবেন। দুই দিনের এই শীর্ষ সম্মেলনটি আরও টেকসই এবং ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকা তুলে ধরবে এবং সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে এবং নীতির সুসমন্বয় নিশ্চিত করার জন্য বর্ধিত ও অধিকতর সঙ্গত যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করবে। এ সম্মেলন হচ্ছে, অংশগ্রহণকারীদের জন্য একটি ফোরাম যেখানে তারা সামাজিক ন্যায়বিচার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো সম্পর্কে মতবিনিময় করার পাশাপাশি সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে তাদের পদক্ষেপ ও অঙ্গীকারগুলো তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আশা করা হচ্ছে এ শীর্ষ সম্মেলনের ফলাফল বৃহত্তর সামাজিক ন্যায়বিচার অর্জনের কৌশলগুলো সম্পর্কে অন্যান্য বহুপাক্ষিক ফোরাম যেমন, ২০২৩ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য শীর্ষ সম্মেলন, জি২০ এবং ব্রিকস দেশসমূহের শীর্ষ সম্মেলনের আলোচনায় তুলে ধরা হবে। শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিব, আইএলও মহাপরিচালক এবং নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা ভাষণ দেবেন। বহুপাক্ষিক ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে পদক্ষেপগুলো চিহ্নিত ও সম্প্রসারিত করতে এবং একটি যৌথ, সুসঙ্গত ও সমন্বিত অঙ্গীকারের লক্ষ্যে সরকার এবং নিয়োগকর্তা ও শ্রমিকদের সংগঠন, জাতিসংঘের সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সাথে চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

জুন ১৩, ২০২৩
সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস - image

সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

25 জুন 2023, বিকাল 6:00

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট আজ সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা (কভিড-১৯) পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সফলভাবে মোকাবেলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে এই বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল গত ১ জুন জাতীয় সংসদে ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শ্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন। আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ১০ জন সংসদ সদস্য মোট ৫০২টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ খাতে দু’টি মঞ্জুরি দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। ছাঁটাই প্রস্তাবে আলোচনা করেন জাতীয় পার্টির ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, গণফোরামের মোক্কাবির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।এরপর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৩ পাসের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।এর আগে গতকাল ২৫ জুন সংসদে অর্থ বিল ২০২৩ পাসের মাধ্যমে বাজেটের আর্থিক ও কর প্রস্তাব সংক্রান্ত বিধি-বিধান অনুমোদন করা হয়। এদিকে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে চার লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর বহির্ভূত ২০ হাজার কোটি টাকা, কর ব্যতিত প্রাপ্তি ৫০ হাজার কোটি টাকা।সামগ্রিক বাজেট ঘাটতি দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫.২ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির ৫.১ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে এক লাখ ছয় হাজার ৩৯০ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে। বৈদেশিক ঋণের মধ্যে ঋণ পরিশোধ খাতে ২৪ হাজার সাত শ’ কোটি রাখা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ১৮ হাজার কোটি টাকা, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে পাঁচ হাজার কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাজেটে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৯১ হাজার ৯০৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৫.২ শতাংশ; এর মধ্যে মানবসম্পদ খাতে (শিক্ষা, স্বাস্থ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য খাত) বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৭৪ কোটি টাকা। ভৌত অবকাঠামো খাতে দুই লাখ ২৪ হাজার ১০৮ কোটি টাকা বা ২৯.০৪ শতাংশ; যার মধ্যে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ৯৩ হাজার ৪১ কোটি; যোগাযোগ অবকাঠামো খাতে ৮৫ হাজার ১৯১ কোটি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। সাধারণ সেবা খাতে এক লাখ ৬২ হাজার ৫৭০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২১.০৩ শতাংশ। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), বিভিন্ন শিল্পে আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ব্যয় বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ৭৯ হাজার ৯০১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১০.০৫ শতাংশ; সুদ পরিশোধ বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১২.০৪ শতাংশ; নিট ঋণদান ও অন্যান্য ব্যয় খাতে আট হাজার ৯২২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১.০২ শতাংশ। বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

জুন ২৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo