
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেক্সট মেসেজ। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই সরাসরি কথা বলার পরিবর্তে মেসেজেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে মনোরোগ বিশেষজ্ঞ ও থেরাপিস্টদের মতে, সব ধরনের আলাপ টেক্সটের মাধ্যমে করা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ফোনে বা সামনাসামনি করলে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়।
বিশেষজ্ঞরা বলছেন, টেক্সট মেসেজে কণ্ঠের আবেগ, স্বরের ওঠানামা কিংবা মুখের অভিব্যক্তি প্রকাশ পায় না। ফলে সাধারণ একটি বার্তাও অনেক সময় রূঢ়, শীতল বা অবজ্ঞাপূর্ণ বলে মনে হতে পারে। একই সঙ্গে কঠিন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার প্রবণতাও সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।
থেরাপিস্ট ইভন ইনিয়াংয়ের ভাষ্য, “যদি কোনো আলাপচারিতা কাউকে মানসিকভাবে
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যেসব বিষয়ে টেক্সটের পরিবর্তে ফোনে বা সামনাসামনি কথা বলা উচিত—
বিশেষজ্ঞদের মতে, কোনো মেসেজ পড়ে যদি মনে হয় ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, নিজেকে আত্মরক্ষামূলক মনে হয় বা মানসিক চাপ অনুভূত হয়, তাহলে টেক্সট চালিয়ে না গিয়ে ফোনে কথা বলাই উত্তম। এতে ভুল ব্যাখ্যার সুযোগ কমে এবং সম্পর্ক আরও স্বচ্ছ ও আন্তরিক থাকে।
তথ্যসূত্র: ভেরিওয়েল মাইন্ড।