
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে আবুল খায়ের গ্রুপ। বর্তমানে এ খাতে ৩৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ আমদানিকারক ও বাজারনেতা হিসেবে অবস্থান করছে। গুণগত মান, পুষ্টিগুণ এবং ভোক্তাদের আস্থার ভিত্তিতেই এই অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
আবুল খায়ের গ্রুপের চারটি জনপ্রিয় ব্র্যান্ড—মার্কস, আমা, স্টারশিপ ও অরা—দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে।
১৯৯৭ সালে বাজারে আসা মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার দীর্ঘদিন ধরে গুণগত মান বজায় রেখে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। জনপ্রিয় এই ব্র্যান্ডটি ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতিও পেয়েছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা মার্কস
মার্কসের পণ্যের তালিকায় রয়েছে স্কুলগামী শিশুদের জন্য অ্যাকটিভ স্কুল ও অ্যাকটিভ স্কুল ২ ইন ১, তরুণদের জন্য ইয়াং স্টার, উচ্চ প্রোটিনসমৃদ্ধ ডায়েট, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ গোল্ড এবং ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিক ডায়েট।
আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহের পাশাপাশি দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আবুল খায়ের গ্রুপ। একই সঙ্গে শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি আয়োজন করছে ‘মার্কস অল রাউন্ডার’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি এখন ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের অপেক্ষায় রয়েছে।