
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
শনিবার (২৫ জুলাই) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। এর ফলে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত নতুন নেতৃত্ব পায় মন্ত্রণালয়টি।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মকে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দেওয়ার
বর্তমানে প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী কেন্দ্রীয় ভোক্তা অধিকার, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এখন এসব দপ্তরের পাশাপাশি তাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুদায়িত্বও সামলাতে হবে।
পাঁচবারের সংসদ সদস্য জোশী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ২০১৯ সালে তিনি সংসদীয় বিষয়াবলি, কয়লা ও খনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালে পুনরায় মন্ত্রিসভায় স্থান পান।
১৯৬২ সালের নভেম্বরে কর্ণাটকে জন্ম নেওয়া জোশী তরুণ বয়সেই আরএসএসের রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০০৪ সালে ধারওয়াড়-হুব্বাল্লি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তী প্রতিটি নির্বাচনে জয় ধরে রাখেন।
রাজনৈতিক জীবনের নানা চ্যালেঞ্জ ও সমালোচনার মধ্যেও কর্ণাটক বিজেপির অন্যতম শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জোশী। নতুন দায়িত্বে তিনি শিক্ষাখাতের চলমান সংকট, বিশেষ করে প্রশ্নফাঁস ও প্রশাসনিক অচলাবস্থা কতটা কাটিয়ে উঠতে পারেন, এখন সেদিকেই নজর সবার।
/টি