
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েক দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে
মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। টানা বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
/টি