
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সরকারি কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এসব প্রচারসামগ্রীতে ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিতে হবে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি যেকোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, তা থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক, ব্যবহার করা যাবে না।
এতে আরও উল্লেখ করা হয়, প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে তথ্য উপস্থাপন হতে হবে প্রয়োজনীয়, সংক্ষিপ্ত এবং সামঞ্জস্যপূর্ণ। নকশা এমনভাবে করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য,
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
/টি