
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।
শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২ টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পরে বেলা ৩ টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন। তিনি বিকালে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তরজেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালন করা হবে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে মেলা বসে। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী চলে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান।
এফ/এইচ