
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। এর আলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন সব
জাতীয় কর্মসূচির আওতায় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন এবং আশকোনা ও জেদ্দা হজ অফিসসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা, দোয়া মাহফিল এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আলোচনা সভাগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা ও বিশ্বভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরা হবে। একই সঙ্গে মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
/টি