
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতসহ অন্যান্য প্রযোজ্য খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এর অনাপত্তি সাপেক্ষে ব্যাংকের হিসাব
এছাড়া, সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, এ বিষয়ে পূর্বে জারি করা ৩ ডিসেম্বর ২০২৩ সালের এফই সার্কুলার নম্বর-২০ এবং ৬ জুলাই ২০২৪ সালের এফই সার্কুলার পত্র নম্বর-১০-এর অন্যান্য নির্দেশনা ও সংশ্লিষ্ট সব সার্কুলার আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
/টি