
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও
চৈত্রের দাবদাহ আর ভ্যাপসা গরমের পর হঠাৎ একটানা বৃষ্টিতে জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। একদিকে তপ্ত রোদে কিছুটা স্বস্তি মিললেও, বৃষ্টির কারণে দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এই অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে নতুন এক তথ্য।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।একই সঙ্গে কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে।
বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার বিষয়েও দেওয়া হয়েছে পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, সিলেটও ঢাকাতেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ও যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে এই অস্থায়ী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। প্রকৃতির এই লুকোচুরি খেলা আর কত দিন চলবে, তা নিয়ে জনমনে
এফ/এইচ