
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সবকিছু বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সব বিষয় বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, সবকিছু বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছেন না তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এই খাতের বিভিন্ন দুর্বলতার বিষয়েও সরকার অবগত রয়েছে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার
দেশে দক্ষ জনবল তৈরির গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাক্ষেত্রে অনেক শিক্ষক প্রয়োজন। এ সংকট সমাধানেও সরকার কাজ করছে। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ ঐতিহ্য ও ব্যাপক সাফল্য রয়েছে। চীনের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে। কারিগরি শিক্ষকদের আরও প্রশিক্ষিত করতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। তিনি জানান, শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে থাকা চীনা কোম্পানিগুলোতে দক্ষ জনবল সরবরাহের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে চায় সরকার।
/টি