
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এমপি।
রোববার (৯ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাসান হাট স্কুলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড চৌমুহনী শাখার উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম হোসেন বাবুল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এবং শাহজালাল ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার ব্যবস্থাপক এম এ হান্নান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের
অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন, বকশী হাট শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এক মিলিয়ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে।