
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজের কক্ষে নিয়ে বৈঠক করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজার পর সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে এই বৈঠকটি হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘জানাজার আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে আসেন। পরে প্রধানমন্ত্রী তার কক্ষে কিছুক্ষণ কথা বলেন।
প্রায় ১৭-১৮ মিনিট পর মাননীয় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাসহ কক্ষ থেকে বেরিয়ে এসে বিরোধীদলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন।’
বৈঠকের সময় স্থানীয় সরকারমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
/টিএ