
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সামরিক খাতে বাংলাদেশের অন্যতম সহযোগী দেশ তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) তিনি আঙ্কারার উদ্দেশে রওনা হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক শিল্প সম্পর্কে ধারণা নেবেন।
এ ছাড়া সফরের অংশ হিসেবে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসব বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
আইএসপিআর জানায়, সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে। এই
/টি