
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকার এ সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক
/টিএ