
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য শনিবার (১১ এপ্রিল) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক প্যানেল পাকিস্তান সিরিজের স্কোয়াডটিই হুবহু বজায় রেখেছেন। অর্থাৎ, পাকিস্তানের বিপক্ষে খেলা ক্রিকেটারদের ওপরই আস্থা রাখা হয়েছে; দলে নতুন কোনো মুখ যেমন যুক্ত হয়নি, তেমনি বাদ পড়েননি আগের কোনো সদস্যও।
পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও তরুণ তুর্কি আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর পুনরায় ভরসা রেখেছে বিসিবি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এই বহরে নিয়মিত সদস্য হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
আসন্ন এই সিরিজে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭ এপ্রিল থেকে। সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামে এবং ২ মে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। উল্লেখ্য যে, দেশের বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ৩টা থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। মাত্র ২০০ টাকা খরচ করেই গ্যালারিতে বসে এই সিরিজ দেখার সুযোগ পাবেন দর্শকরা।
ঘোষিত পূর্ণাঙ্গ ওয়ানডে স্কোয়াড মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।