
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৪ আগস্ট) ও মঙ্গলবার দেশের সাত বিভাগে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ পূর্বাভাস দেন মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অতিক্রম করে ভারতের ওড়িশা উপকূলের কাছাকাছি স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রচুর জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রবাহিত হচ্ছে।
আবহাওয়াবিদ পলাশের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার খুলনা, চট্টগ্রাম ও বরিশাল
চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম ও নোয়াখালীর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
/টি