
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পিংক রঙের বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিআরটিসি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে যাত্রী পাওয়া গেলে বাস চলাচল শুরু করবে। অন্যথায় বুধবার থেকে পুরোদমে চালু হবে মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন রুটে ১০টি বাস চলবে। এর বাইরে বগুড়া ও চট্টগ্রামে আরও চারটি বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় পরবর্তী সময়ে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।
ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপোর অধীনে
রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চালু করা হয়েছে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। বগুড়ার বাস দুটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করে যাত্রী পরিবহন করবে।
বিআরটিসির এই উদ্যোগের লক্ষ্য নারীদের জন্য গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ তৈরি করা। নতুন সার্ভিস চালুর ফলে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির নারী যাত্রী উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি। যাত্রীদের চাহিদা ও রুটের কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে সার্ভিসটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
/টি