
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি মাসেই শুরু হচ্ছে নারীদের দশম এশিয়া কাপ ক্রিকেট। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-২০ ফরম্যাটের এই আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর। এশিয়া কাপকে সামনে রেখে আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাঁধেই থাকছে নেতৃত্বের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। স্কোয়াডে আরও রয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা ও মারুফা আক্তারসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।
এশিয়া কাপের পর একই দল নিয়ে জাপানে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর আইচি-নাগোয়ায় শুরু
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড হলো: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
/টি