
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম-মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজ হয়ে যাওয়া ঘটনাটি সারাদেশে আলোড়ন তুলেছিল। এরপর তাকে উদ্ধার করা হলে তিনি জানিয়েছিলেন তাকে নাকি ইসকনের সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। এমনকি ধর্ম প্রচারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন সেসময় এমনটাই জেনেছিল সবাই। আর তার পাশে দাড়িয়েছিলেন দেশবাসী। কিন্তু এবার এমন এক তথ্য ফাস হলো যাতে কার্যত চমকে উঠতে বাধ্য হতে হয়।
এই চাঞ্চল্যকর নিখোঁজের পেছনের আসল ঘটনা তিনি স্বীকার করেছেন করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে কেউ অপহরণ করেনি, তিনি নিজেই অপহরণের মিথ্যে নাটক সাজিয়েছিলেন বলে জানা গেছে। আর তার বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তাকে সোমবাররাতে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইমাম
তবে এখন বেরিয়ে আসা সিসিটিভি ফুটেজ পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে। আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি একাধিক ফুটেজ বিশ্লেষণ করে দেখিয়েছেন, ইমাম মহিবুল্লাহর অপহরণ দাবি সঠিক নয়। ভিডিওতে দেখা গেছে, সকাল ৬টা ৫২ মিনিটে তিনি নিজ ঘর থেকে বেরহন, টিনের দরজা বন্ধ করে দ্রুত হেঁটে রওনা দেন। আর সকাল ৭টা ১৮ মিনিটে তাকেটঙ্গী-কালীগঞ্জ সড়কের ফিলিং স্টেশনের সামনে একাই হেঁটে যেতে দেখা যায় যেখানে তিনি দাবি করেছিলেন যে সেই যায়গাতেই অ্যাম্বুলেন্সে তাকে তুলে নেওয়া হয়েছিল। ফিলিং স্টেশনের ম্যানেজারও নিশ্চিত করেছেন, আমাদের সিসিটিভিতে কোনো অ্যাম্বুলেন্স বা অপহরণের চিত্র পাওয়া যায়নি। হুজুরকে একাই হাঁটতে দেখা গেছে। তবে এমন ঘটনায় নেটিজেনদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
এমি