
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নতুন সরকার গঠনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনে যখন সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে জোর আলোচনা চলছে, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভেসে ওঠে একটি নাম— তামিম ইকবাল খান। গুঞ্জন ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন; কেউ কেউ আবার সরাসরি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবেও তার নাম প্রচার করেন। বিষয়টি দ্রুতই অনলাইনে আলোচনার কেন্দ্রে চলে আসে।
তবে এই জল্পনায় নিজেই ইতি টানেন তামিম। শনিবার (১৪ জানুয়ারি) গভীর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, মন্ত্রী হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
নিজের পোস্টে তামিম লেখেন, দিনভর তাকে ঘিরে যে গুঞ্জন ও সংবাদ ছড়িয়েছে, তা পুরোপুরি মিথ্যা। এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি বলেও জানান। একই
নতুন সরকার শপথ নিতে যাচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যে— এমন প্রেক্ষাপটে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে রাজনৈতিক মহলে যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা অনুমান। সেই অনুমানের জালেই জড়িয়ে যায় তামিমের নাম।
তামিমের পাশাপাশি সাবেক ফুটবল তারকা আমিনুল ইসলাম-এর নামও ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। নির্বাচনের আগ থেকেই তাকে সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হিসেবে কেউ কেউ উল্লেখ করছিলেন। যদিও তিনি ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি। বিশ্লেষকদের মতে, সরকার গঠনের সময় সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে জল্পনা নতুন কিছু নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে এখন এসব গুঞ্জন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং তা অনেক সময় বিভ্রান্তির জন্ম দেয়। তামিম ইকবালের সরাসরি বক্তব্যে অন্তত তার ক্ষেত্রে সেই বিভ্রান্তির অবসান ঘটেছে। নতুন মন্ত্রীসভায় কারা থাকছেন— তার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাই অপেক্ষাই একমাত্র ভরসা।
/টিএ