
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সহিংসতা বা অন্যায়ের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কোনো অপরাধীর স্থান এই দলে নেই, এই রাজনীতিতে নেই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে যে প্রত্যাশা তৈরি করেছে, তা পূরণ করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। দেশ পরিচালিত হবে আইনের শাসনের ভিত্তিতে।
প্রতিহিংসার রাজনীতি নয়, অংশগ্রহণমূলক ও সহনশীল রাজনীতিই আমাদের লক্ষ্য। দলীয় অবস্থান ও সম্ভাব্য বিভিন্ন পদ
বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে মঈন খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, করবও না। আমরা চাই স্থিতিশীলতা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ। রাষ্ট্রপতি পদসহ বিভিন্ন বিষয়ে দলীয় আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব সিদ্ধান্ত দলীয় ফোরামে আসে এবং সময়মতো আনুষ্ঠানিকভাবে জানানো হয়। গুজবের ভিত্তিতে রাজনীতি হয় না।
শেষে তিনি বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি ১৮ কোটি মানুষের বাংলাদেশ। জনগণের মতামত ও অংশগ্রহণই হবে মূল শক্তি।