
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী আজ সোমবার (২০ জুলাই) থেকে সারা দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ১৫৮ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ
এর আগে গত ১৩ জুলাইও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় আবারও দাম কমানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৬ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি ও তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনের ওপর ভিত্তি করেই এসব সমন্বয় করা হচ্ছে।
/টি