
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কিম জং উনের সঙ্গে একটি পুরনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে কিমের অবন্ধুসুলভ অভিব্যক্তি নিয়ে রসিকতা করে ট্রাম্প দাবি করেন, তাদের মধ্যে এখনো চমৎকার সম্পর্ক বজায় রয়েছে।
‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ছবিটিতে তাদের বন্ধুত্বপূর্ণ মুখভঙ্গি দেখা না গেলেও এমন আরও অনেক ছবি রয়েছে, যেখানে তারা হাসিমুখে আছেন। তিনি বলেন, কিম জং উন ও তার মধ্যকার সম্পর্ক ‘চমৎকার’।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’কে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার সময় ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। ১৭ থেকে ২৭
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এ ধরনের সামরিক মহড়াকে উসকানিমূলক বলে সমালোচনা করে আসছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সমন্বিত সামরিক পদক্ষেপ একটি ‘পারমাণবিক জোটে’ রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।
এদিকে উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব সাগরের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী ঘটনাটি পর্যবেক্ষণ করছে।
/টি