
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তারেক রহমান উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা,
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূল পরিস্থিতি ও দুঃসময়ের কোনো পর্যায়েই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন। বিশেষ করে দীর্ঘ সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক ও সত্যিকারের দেশপ্রেমিককে হারালো। তার আদর্শ, সততা ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
/টি