
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেবিএবির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ২৬৭ ভোট পেয়ে সোনালী ব্যাংক পিএলসির এসপিও মো. মোস্তাফিজুর রহমান জেবিএবির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ২২৫ ভোট পেয়ে জনতা ব্যাংক পিএলসির এসপিও শাহ জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জেবিএবি নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনকে ঘিরে তফশিলি ব্যাংকের বিভিন্ন
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ এবং ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে জেবিএবি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া ব্যাংকাররা।
/টি