
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফরম পূরণ কার্যক্রম আজ মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হচ্ছে। অনলাইন ভর্তি ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত রবিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন কীভাবে, সেসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ