
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের ফলে উপকূলীয় এলাকায় প্রায় ১ মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এ কারণে উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু উপকূলীয় এলাকায় ইতোমধ্যে সম্ভাব্য সুনামির ঢেউ পৌঁছাতে শুরু করেছে।
পরিস্থিতি বিবেচনায় কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে উচ্চমাত্রার জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৯ মাত্রার ভয়াবহ সমুদ্রগর্ভস্থ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের প্রাণহানি ঘটে। ওই দুর্যোগে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিলও জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে টোকিওসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
এদিকে সর্বশেষ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/টি