
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জামালপুরে দলবদ্ধ ধর্ষণ ও অপহরণসহ পৃথক তিনটি মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় ৪ আসামি আদালতে উপস্থিত থাকলেও অবশিষ্টরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই মামলায় দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি বুলবুল আহমেদ, কালাম
একই দিনে অপর এক রায়ে ইসলামপুর উপজেলার পচাবহলা এলাকার এক নারীকে অপহরণ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এতে আসামি আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
এছাড়া বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ও আজ ঘোষণা করা হয়। এই মামলায় আসামি আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালত এই কঠোর দণ্ড দিয়েছেন, যা সমাজে অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।
/টিএ