
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হঠাৎ এই হামলার জেরে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বোমা হামলার আশঙ্কায় লাখো ইসরায়েলি নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে ছুটে যান।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরের দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে এই হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে এএফপির প্রতিবেদকেরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ
ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।
/টিএ