
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই নতুন উত্তেজনার খবর পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে চীন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত তিনজন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। বেইজিংয়ের এই পদক্ষেপকে ‘চরম উসকানিমূলক’ হিসেবে দেখা হচ্ছে, কারণ চলতি সপ্তাহের শুরুতেই চীন নিজেদের ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছিল।
গোয়েন্দা সূত্রের দাবি, চীন মূলত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ‘ম্যানপ্যাডস’ পাঠানোর পরিকল্পনা করছে। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে এই অস্ত্রগুলো নিচ দিয়ে ওড়া মার্কিন সামরিক বিমানের জন্য সবচেয়ে বড়
মার্কিন গোয়েন্দারা আরও জানিয়েছেন যে, চীন সরাসরি নয় বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর চেষ্টা করছে যাতে প্রকৃত উৎস গোপন রাখা যায়। গত সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন যে, সম্প্রতি ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি সম্ভবত কোনো তাপ-নির্দেশিত ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। এই ঘটনাটি অস্ত্র সরবরাহের বিষয়ে মার্কিন সন্দেহকে আরও জোরালো করেছে।
তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, চীন কখনোই সংঘাতের কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং মার্কিন অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও অতিরঞ্জিত প্রচারণা’ হিসেবে আখ্যা দেন। চীনের দাবি, তারা একটি দায়িত্বশীল দেশ হিসেবে আন্তর্জাতিক আইন মেনে চলছে এবং যুক্তরাষ্ট্রকে এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে সহায়তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় বেইজিং। বিশেষ করে ইরানের তেলের ওপর চীনের ব্যাপক নির্ভরশীলতা এই সম্পর্কের অন্যতম কারণ। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের ড্রোন সরবরাহ এবং বর্তমানে রাশিয়া-চীনের সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা মার্কিন প্রশাসনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
/টিএ