
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে ভুল মনে করছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ। নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আল জাজিরা
ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত সমীক্ষা অনুযায়ী, ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ একটি ভুল সিদ্ধান্ত ছিল। বিপরীতে মাত্র ৩৬ শতাংশ এটিকে সঠিক বলে মনে করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা বেড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ মানুষ জ্বালানির উচ্চমূল্যের কারণে গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং ৪২ শতাংশ পারিবারিক খরচ কমিয়েছেন। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই হার
এ পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট -এর জনপ্রিয়তাও কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। অনেকেই মনে করছেন, এই সামরিক পদক্ষেপ তার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে যুদ্ধটি কতটা সফল হয়েছে—এ প্রশ্নে ৩৯ শতাংশ উত্তরদাতা নেতিবাচক মত দিয়েছেন, আর ৪১ শতাংশ বলেছেন এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।
তবে রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হামলার প্রতি সমর্থন তুলনামূলক বেশি রয়েছে। প্রায় ৮০ শতাংশ রিপাবলিকান উত্তরদাতা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সঠিক বলে মনে করেছেন।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
এমআর