
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মন্ত্রী।
অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ফলাফল খারাপ হওয়ায় হতাশ হওয়ার কিছু নেই। আজকের দিনটি তাদের জন্য বেদনাদায়ক ও হতাশার হতে পারে, কিন্তু এতে জীবন থেমে যায়নি। তিনি বলেন, এসএসসির ফলাফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়; এটি নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টার পরীক্ষায় খাতায় লেখা উত্তরের হিসাব মাত্র।
শিক্ষার্থীদের মানসিক কষ্টের কথা উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়ের তুলনা এবং সহপাঠীদের আচরণ তাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আশ্বস্ত করে বলেন, তাদের জীবনের গল্প এখনো শেষ হয়নি। ভবিষ্যতে তারা সফল হলে আজকের এই হতাশাকে অযথা মনে হবে।
অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফল খারাপ হওয়ার পর সন্তান হয়তো সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বাবা-মায়ের মুখোমুখি হতে। তাই এই মুহূর্তে ভর্ৎসনা বা কঠিন কথার পরিবর্তে সন্তানকে আদর, স্নেহ ও সাহস দিতে হবে। ঘরকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষকদেরও অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কেন কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়েছে, সেই কারণ খুঁজে বের করাকে শিক্ষকদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, সংশ্লিষ্ট সবার বলেও মন্তব্য করেন। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাত্রায় শিক্ষা মন্ত্রণালয় পাশে আছে, ছিল এবং থাকবে।
/টি