
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে । একইসঙ্গে গত ১৬ বছরে স্থানীয় সরকার খাতে যেসব ব্যাপক দুর্নীতি হয়েছে, তার তদন্ত করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
স্থানীয় সরকার শক্তিশালী করার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এ কথাটাই বলার চেষ্টা করেছি।
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা
ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের এমন মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের জায়গাটায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব বিষয় মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করবো। একইসঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সেটাও দেখবো। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব কর্মসূচি রয়েছে, সেসব বাস্তবায়িত করার চেষ্টা করবো।