
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগামী ঈদুল ফিতরের টানা ছুটিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত সাপ্তাহিক ও ঈদের ছুটির দিনগুলোতে কাস্টম হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেবল ঈদের দিন সব ধরনের শুল্ক স্টেশন বন্ধ থাকবে।
এনবিআরের নির্দেশনা
সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং বন্দরগুলোতে পণ্যজট এড়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব দপ্তরে এই নিয়ম কার্যকর হবে
এই নির্দেশনা বাস্তবায়ন করতে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, পানগাঁও, বেনাপোল,
ব্যবসায়ীদের জন্য সুবিধা
সাধারণত দীর্ঘ ছুটিতে বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে, যার ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
এনবিআরের এই উদ্যোগের ফলে পোশাকশিল্পসহ বিভিন্ন খাতের কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া সহজতর হবে। ছুটির দিনগুলোতে সীমিত জনবল নিয়ে কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন ও পণ্য ছাড়ের কাজ সম্পন্ন করবেন।
/টিএ