
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই দেশে ঈদুল আজহার তারিখ চূড়ান্ত, তবে বাংলাদেশে কবে?
বছর ঘুরে মুসলিম উম্মাহর দুয়ারে আবার সমাগত ত্যাগ ও ভালোবাসার মহিমান্বিত উৎসব পবিত্র ঈদুল আজহা। নিজের ভেতরের সবটুকু অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু বিলিয়ে দেওয়ার এই আবেগঘন উৎসব ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে কাউন্ট ডাউন। মনের সুপ্ত ভক্তি আর ত্যাগের মহিমায় যখন কোটি প্রাণের আবেগ স্পন্দিত, ঠিক তখনই চাঁদ দেখার চিরাচরিত অপেক্ষার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিল বিশ্বের দুটি মুসলিম রাষ্ট্র। সবাইকে পেছনে ফেলে ইতিহাসের প্রথম দেশ হিসেবে তারা এবার আগে ভাগেই ঘোষণা করে দিয়েছে ঈদের চূড়ান্ত তারিখ, যা বিশ্ব জুড়ে
হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.) এর মহান আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ধর্মপ্রাণ মুসলমানরা এই ঈদ উদযাপন করেন। ধনী দরিদ্রের বৈষম্যভুলে এই দিনে মানুষে মানুষে ঘুচে যায় সব দূরত্ব, ছড়িয়ে পড়ে সম্প্রীতির এক অনন্য বার্তা।
তবে সবাইকে অবাক করে দিয়ে আনুষ্ঠানিক ভাবে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করা সেই দেশ দুটি হলো তিউনিসিয়া ও তুরস্ক। বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, তিউনিসিয়াই বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তাদের বর্ষপঞ্জি অনুযায়ী, থেকে শুরু হচ্ছে জিলহজ মাস।
এদিকে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ১৭ মে বিশ্বের কিছু অঞ্চল থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। তাদের হিসাব মতে, ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশেই ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই নিয়ম অনুযায়ী, বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ জানতে দেশবসীকে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
এফ/এইচ