
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ ও ১৫ জুন কক্সবাজারে অবস্থান করবেন । প্রথম দিনেই জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে জেলাব্যাপী চলছে সাংগঠনিক তৎপরতা, সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এক সপ্তাহ আগেই নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। শুক্রবার সকালে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান ও অতিরিক্ত
প্রধানমন্ত্রীর সাফারি পার্কে বৃক্ষ রোপণের স্থান পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পরিদর্শনে যান নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়ায়। এ সময় তাদের স্বাগত জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন- কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, বিএনপি নেতা ছফওয়ানুল করিম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের সিনিয়র নেতারা।
১৪ জুন বেলা ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর পেকুয়ার উদ্দেশে রওয়ানা দেবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়িতে অবস্থান করে দুপুরের খাবার খাবেন। এরপর চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভার উদ্দেশে রওয়ানা হয়ে যাত্রাপথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। এরপর পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হবেন এবং সেখানে রাত্রী যাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
চকরিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চকরিয়ার জনসভায় বিশাল জনসমাগম ঘটানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।
এফ/এইচ