
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রতিদিন নিয়ম মেনে দাঁত না মাজলে শুধু দাঁত ও মাড়ির সমস্যাই নয়, হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। স্কটল্যান্ডে চালানো এক গবেষণায় দেখা গেছে, দিনে অন্তত দুইবার দাঁত না মাজা ব্যক্তিদের হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেশি।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় ১১ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের দাঁত মাজার অভ্যাস, ডেন্টিস্টের কাছে যাওয়ার হার, চিকিৎসা ও পারিবারিক হৃদরোগের ইতিহাস, রক্তচাপ এবং রক্তের নমুনা সংগ্রহ করে পর্যালোচনা করা হয়।
গবেষণায় দেখা যায়, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৬ জন ব্যক্তি প্রতি ছয় মাসে অন্তত একবার ডেন্টিস্টের কাছে যান। অন্যদিকে, ১০ জনের মধ্যে ৭ জন নিয়মিত দিনে
গবেষকরা জানান, স্থূলতা, ধূমপান ও পারিবারিক হৃদরোগের ইতিহাসের মতো বিষয় বিবেচনায় নেওয়ার পরও দেখা গেছে, যাদের মুখের পরিচ্ছন্নতা সবচেয়ে খারাপ ছিল, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দিনে দুইবার দাঁত মাজা ব্যক্তিদের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। এসব মানুষের রক্তে প্রদাহ সৃষ্টিকারী বিশেষ প্রোটিনের মাত্রাও বেশি পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, মুখ ও মাড়ির সংক্রমণ থেকে তৈরি হওয়া প্রদাহ রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে, যা পরবর্তীতে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তবে মুখের পরিচ্ছন্নতা সরাসরি হৃদরোগের কারণ কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা। চিকিৎসকদের পরামর্শ, হার্ট সুস্থ রাখতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, ধূমপান এড়িয়ে চলার পাশাপাশি দিনে দুইবার ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজা ও নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: বিবিসি
/টি