
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) উৎসবমুখর পরিবেশে ‘১ম ইন্ট্রা ৫২ একর ড্যাশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) সকালে কলেজের ‘ডিআরএমসি অ্যাডভেঞ্চার এন্ড ট্যুর ক্লাব’-এর উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সবুজ-শ্যামল কলেজ ক্যাম্পাসে ৫ হাজার ৫০০ মিটারের এই দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকসহ মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে অদম্য গতি ও নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন একাদশ শ্রেণির ছাত্র জুবায়ের আহমেদ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন কলেজের প্রভাষক এম মাহফুজুল হক এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রাক্তন ছাত্র রাহাত আনোয়ার।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও পদক তুলে দেন
বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ক্লাবের পক্ষ থেকে পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও শারীরিক উৎকর্ষ সাধনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানায় ‘ডিআরএমসি অ্যাডভেঞ্চার এন্ড ট্যুর ক্লাব’ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।