
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।
আজ সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচির মাধ্যমে নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে
/টি