
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বিভিন্ন অঞ্চলে আজ হঠাৎ করেই ঝড়-বৃষ্টির দাপট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের জেলাগুলোর পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব স্থানে দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা,
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে— তাই সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। তবে কোথাও কোথাও হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে।
/টিএ