
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নির্ধারিত প্রক্রিয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত রাষ্ট্রপতি। পরে ভারপ্রাপ্ত স্পিকার তা সত্যায়িত করেন।
অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।