
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
মালয়েশিয়া সফর শেষে ২২ জুন সন্ধ্যায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডালিয়ান-এ পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ২৩ জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে বৈঠক করবেন এবং সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা
২৪ জুন সামার দাভোসের ১৩তম বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী ট্রেনে করে বেইজিং-এ যাবেন। ২৫ জুন তার সঙ্গে চীনের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ তিনি বক্তব্য দেবেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন। পরে লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরের শেষ দিন ২৬ জুন প্রধানমন্ত্রী জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এদিন তিনি তিয়েনআনমেন স্কয়ার-এ বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। সফর শেষে বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
/টি